editor
প্রকাশিত: 9:53 AM, October 5, 2020
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং সিলেটসহ বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট এবং নোয়াখালীতে সম্প্রতি যে ধর্ষণ এবং ধর্ষণচেষ্টা ও নির্যাতনের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সকাল ১১টার দিকে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। কয়েক হাজার শিক্ষার্থীকে এতে অংশ নিতে দেখা যায়। এসময় অনেক সাধারণ মানুষও শিক্ষার্থীদের কর্মসূচিতে যোগ দেন।
বিক্ষোভের কারণে সড়কের পশ্চিম পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা ধর্ষণের প্রতিবাদে স্লোগান দিতে থাকেন। এসময় ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান লেখা প্লাকার্ড প্রদর্শন করতে দেখা যায় শিক্ষার্থীদের। শান্তিপূর্ণ এ কর্মসূচিতে ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
এদিকে, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশব্যাপী সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়েও অনুরূপ কর্মসূচি চলছে।
বেলা ১১টার দিকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় শতাধিক তরুণ-তরুণীকে। পরে তাতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন কর্মসূচিতে। একপর্যায়ে শাহবাগ মোড়ের একাংশ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা