editor

প্রকাশিত: 4:32 PM, October 19, 2021

সুনামগঞ্জে মেয়ের হাতে মাসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু: আটক ১২

সুনামগঞ্জে মেয়ের হাতে মাসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু: আটক ১২

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে গত ২দিনে মেয়ের হাতে মাসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ১২জনেকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।

মৃত ব্যক্তিরা হলেন- জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আমতলী কুড়েরপাড় গ্রামের আক্তার মিয়া স্ত্রী গুলজাহান বেগম (৫৫), একই উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে শাহিন মিয়া (২৫), দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুস শহিদের ছেলে রুহেব মিয়া (৪৫), ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে আনিকা রহমান (৬) ও একই উপজেলার মানসীনগর গ্রামের দিনমজুর উস্তার আলীর ছেলে কারী সালেহ আহমদ (২০)।

গতকাল সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পুলিশ পৃথক ভাবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত গুলজাহান বেগমের মৃত্যু হয়। এর আগে গত রবিবার রাত অনুমান সাড়ে ৮টায় ভাত খাওয়া নিয়ে মা গুলজাহান বেগম ও তার প্রতিবন্ধী মেয়ে খাদেজা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই সময় মেয়ে উত্তেজিত হয়ে লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় মা গুলজাহান বেগমকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় মা গুলজাহান বেগমের মৃত্যু হয়।

এদিকে সকাল ১০টায় একই উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের ফরিদ মিয়ার বসতবাড়ির ভিতরে তারই ছেলে শাহিন মিয়ার হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল তল্লাশী করে একটি চিরকুট পাওয়া যায়। তবে ওই চিরকুটে কি লেখা ছিল তা জানা যায়নি। কিন্তু ওই যুবকের রহস্য জনক মৃত্যুর খবর জানা জানি হওয়ার পর চারদিকে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অন্যদিকে দুপুরে দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের উদীর বিল জলমহল দখল করা নিয়ে আমেরিকা প্রবাসী কাজল নুর ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সংঘর্ষে দেশীয় অস্ত্রে আঘাতে ঘটনাস্থলেই রুহেব মিয়ার মৃত্যু হয়। এঘটনায় আরো ৩৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে খবর পেয়ে পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১২জনকে আটক করে জলমহাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়। আর আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে সন্ধ্যায় আহত শিশুকন্যা আনিকা রহমান ও কারী সালেহ আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এরআগে গত শনিবার সন্ধ্যায় মামার বাড়ি বেড়াতে যাওয়ার পথে ছাতক-জাউয়া বাজার সড়কের টেটিয়ারচর এলাকায় রাস্তা পারাপারের সময় শিশুকন্যা আনিকা রহমানকে একটি সিএনজি চাপা দিলে সে গুরুতর আহত হয়।

অন্যদিকে কারী সালেহ আহমদ তার বন্ধুর সাথে মোটর সাইলেকেল যোগে সিলেট যাওয়া পথে দূর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে শিশুকন্যা আনিকা ও কারী সালেহ আহমদকে পৃথক ভাবে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

দিরাই থানার ওসি আজিজুর রহমান, তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার ও ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন সাংবাদিকদের পৃথক ঘটনায় ৫জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান- এব্যাপারে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ডিএসএস/১৯/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট