editor
প্রকাশিত: 5:01 PM, October 19, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে জলমহাল দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত রুহেদ মিয়ার হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ আইনজীবি সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনের নিহত রুহেদ মিয়ার স্ত্রী মনি আক্তার, বড় ভাই সুয়েদ মিয়া বলেন- জেলার দিরাই উপজেলার মেঘনা বারোঘর জলমহালটি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে অবৈধ ভাবে দখল করে লটপাট করছে একটি বাহিনী। তাদের অবৈধ সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ করার কারণে রুহেদ মিয়াকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্থির দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্ঠি কামনা করছি।
এব্যাপারে খোঁজ নিয়ে জানা গেছে- জেলার দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মেঘনা বারোঘর জলমহালটি নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও আওয়ামীলীগ নেতা আমেরিকা প্রবাসী কাজল নুরের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে।
তারই জের ধরে গতাকাল সোমবার (১৮ অক্টোবর) দুপুরে দুই গ্রুপের লোকজন ডাকাডাকি করে ভাটিপাড়া গ্রামের চক্করের মাঠে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাথর নিক্ষেপ। ওই সংঘর্ষে দেশীয় অস্ত্রে আঘাতে কাজল নুর গ্রুপের রুহেদ মিয়া (৪৫) এর মৃত হয়। এঘটনায় উভয়পক্ষের আহত হয়েছে আরো ৩৫জন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ১২জনকে আটক করেছেন। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। কিন্তু সংঘর্ষের ঘটনার পর থেকে ওই জলমহাল এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ডিএসএস/১৯/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট