editor

প্রকাশিত: 12:20 AM, October 20, 2021

ওমানকে হারালো বাংলাদেশ

ওমানকে হারালো বাংলাদেশ

ওমানকে হারালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
নিজের শেষ ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। এতে ১৭ ওভার শেষে ওমানের সংগ্রহ দাঁড়ায় ১০৭/৭-এ। চার ওভারের স্পেলে ২৮ রানে তিন উইকেট নেন সাকিব। পরে বাকিটা সারেন মোস্তাফিজুর রহমান। এতে ১২৭ রানে থামে ওমানের ইনিংস। ২৬ রানে জয় পায় বাংলাদেশ। চার ওভারের স্পেলে ৩৬ রানে চার উইকেট নেন মোস্তাফিজ। পেসার সাইফুদ্দিন চার ওভারে ১৬ রানে নেন এক উইকেট।

৪ ওভারের স্পেলে মাত্র ১৪ রানে এক উইকেট নেন অফস্পিনার মেহেদী হাসান। ম্যাচসেরা পুরস্কার জেতেন সাকিব।

নিজের শেষ ওভারে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। এতে ১৭ ওভার শেষে ওমানের সংগ্রহ দাঁড়ায় ১০৭/৭-এ। চার ওভারের স্পেলে ২৭ রানে তিন উইকেট নেন সাকিব।

১১ ওভারে ওমানের সংগ্রহ পৌঁছে ৮১/২-এ। ১১.২তম ওভারে অফস্পিনার মেহেদী হাসানের বলে বড় শট খেলতে যান ওমান অধিনায়ক জিশান মাকসুদ। অনেকটা দৌড়ে দুর্দান্তভাবে ক্যাচ নেন মোস্তাফিজ। পরে সাকিবের বলে দারুণ এক ক্যাচ নেন লিটন কুমার দাস। ৪০ রান করে সাজঘরে ফেরেন ওপেনার জিতেন্দর সিং। এতে ১৩ ওভার শেষে ওমানের সংগ্রহ দাঁড়ায় ৯০/৪-এ।

নিজের প্রথম ওভারেই আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। ব্যক্তিগত ৬ রানে ওমান ওপেনার আকিব ইলিয়াসকে সাজঘরে ফেরান এ বাঁহাতি পেসার। তবে অনিয়ন্ত্রিত বোলিংয়ে এই ওভারে পাঁচটি ওয়াইড দেন মোস্তাফিজ। নিজের দ্বিতীয় ওভারেও উইকেট পান তিনি। মোস্তাফিজের বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দেন কাশ্যপ প্রজাপতি। ১৮ বলে ২১ রান করেন ওমানের ওয়ানডাউন ব্যাটার। ১০ ওভার শেষে ওমানের সংগ্রহ দাঁড়ায় ৬৯/২-এ।

বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েও দেরশ’র আশপাশেই থামলো বাংলাদেশ। ১৫৩ রানে অলআউট হলো মাহমুদুল্লাহর দল। সর্বোচ্চ ৬৪ রান আসে নাঈম শেখের ব্যাট থেকে। ৫০ বলের ইনিংসে চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তরুণ টাইগার ওপেনার। অধিনায়ক মাহমুদুল্লাহ করেন ১০ বলে ১৭ রান।

একাদশে ফিরেই ফিফটি হাঁকালেন মোহাম্মদ নাঈম শেখ। ওমানের বিপক্ষে ম্যাচে ৪৩ বলে অর্ধশতক পূর্ণ করেন বাংলাদেশের এ বাঁহাতি ওপেনার। এতে তিনটি করে চার ছয় হাঁকান নাঈম। আগের ম্যাচে নাঈমের বদলে একাদশে জায়গা পেয়েছিলেন সৌম্য সরকার। রান পেয়েছেন সাকিব আল হাসানও। তবে ব্যক্তিগত ৪২ রানে রানআউটে কাটা পড়ে সাকিবের উইকেট। ১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১১২/৪।

৯ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। নাঈম-সাকিবের তৃতীয় উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামলেছে টাইগাররা। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান (১০ ওভারে)। নাঈম ৩২ ও সাকিব আল হাসান অপরাজিত ২২ রানে।

শুরুতেই লিটন দাস ফেরায় তিনে ব্যাট করতে নামেন শেখ মেহেদি। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দিকে নেমে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন তিনি। আগের ম্যাচের ফর্ম টেনে আনতে পারেননি এই তরুণ অলরাউন্ডডার। ফিরেছেন রানের খাতা খোলার আগেই। ওমান পেসার ফায়াজ বাটের দারুণ ক্যাচে পরিণত হন মেহেদি (৪ বলে ০)। নিজের বলেই ক্যাচ নেন ফায়াজ।

জীবন পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি লিটন দাস।। এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফেরেন বাংলাদেশ ওপেনার (৭ বলে ৬ রান)। আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন লিটন (৭ বলে ৫ রান)।

স্কটল্যান্ডের কাছে হেরে খাদের কিনারায় বাংলাদেশ দল। স্বাগতিক ওমানের বিপক্ষে জয়ের বিকল্প নেই সাকিব-মাহমুদুল্লাহদের। বাঁচা-মরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন বাংলাদেশের। সৌম্য সরকারের পরিবর্তে খেলছেন নাঈম শেখ।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মেহেদি, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,