editor
প্রকাশিত: 10:21 AM, October 5, 2020
সাভারে দাফনের দুই মাস পরে কবর থেকে এক ফল ব্যবসায়ীর লাশ উত্তোলন করেছে পুলিশ। আদালতের নির্দেশে আজ সোমবার সকালে সাভারের ইমান্দিপুর দক্ষিণপাড়া এলাকার একটি কবর থেকে লাশটি উত্তোলন করা হয়।
পুলিশ জানায়, চলতি বছরের ৭ আগস্ট সাভারের ইমান্দিপুর এলাকার একটি বিল থেকে সাহাজ উদ্দিন নামে (৫০) এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করে এলাকাবাসী। নিহত ওই ফল ব্যবসায়ী ইমান্দিপুর এলাকার রসুল মিয়ার ছেলে।
পানিতে ডুবে ওই ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে– এমন ধারণা থেকে লাশ সেই দিনই ইমান্দিপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। পরে ওই ব্যবসায়ীর মেয়ে রাবেয়া জানতে পারেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার বাবাকে পানিতে ডুবিয়ে হত্যা করে তাদেরই প্রতিবেশী ফাহাদ নামে এক যুবক। পরে গত ১২ আগস্ট ফাহাদকে প্রধান আসামি করে রাবেয়া বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে আজ সোমবার সকালে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ, সিআইডি পুলিশ ও সাভার মডেল থানা পুলিশের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
রাবেয়া জানান, গত ৭ আগস্ট সকালে তার বাবা হাঁটতে গিয়ে নিখোঁজ হন। হাঁটার সময় ফাহাদ নামের এক যুবকের কাপড়ে কাঁদার পানি ছিটা পড়ার জেরে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে স্থানীয় ডোবায় তার লাশ পাওয়া যায়।
ঢাকা জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) উপ-পরিদর্শক (এসআই) আলম মিয়া বলেন, ‘ওই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিনা তা ময়নাতদন্তের পরে জানা যাবে।’
1 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
3 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
7 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
5 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
7 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট