editor
প্রকাশিত: 11:28 AM, October 5, 2020
কিশোরগঞ্জের কামালিয়ারচর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার কামালিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কটিয়াদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে ধাক্কা খায়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান।
এদিকে আহত চারজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মারা যান সিএনজি চালক মো. বুলবুল মিয়া।
আর এ বুলবুল মিয়া ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত উত্তরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
অপরদিকে নিহত দুই নারীর মধ্যে একজন পাকুন্দিয়া উপজেলার তালজসি গ্রামের আব্দুল হামিদের মেয়ে জেসমিন। অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
এছাড়া আহত তিনজনের মধ্যে নিহত এক নারীর চার বছরের শিশু বাচ্চা রয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।
এদিকে দুর্ঘটনার পর কিশোরগঞ্জ-ভৈরব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা