editor
প্রকাশিত: 5:14 PM, October 21, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তকে দীর্ঘদিন যাবত চোরাচালানের নিরাপদ রোড হিসেবে ব্যবহার করছে চোরাকারবারীরা। এই সীমান্তে আইন আছে কিন্তু তা সঠিক ভাবে প্রয়োগ না করার কারণে অবৈধ ভাবে অবৈধ মালামাল পাচাঁর করতে গিয়ে প্রায়ই ঘটছে প্রাণহানি ঘটনা।
গতকাল বুধবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার টেকেরঘাট সীমান্তের বুরুঙ্গাছড়া-ভাংগারঘাট এলাকা দিয়ে কয়লা আনতে গিয়ে খাদে পড়ে জুনাইদ মিয়া (১৭) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের মজলিস মিয়ার ছেলে।
এর আগে ভারতে থেকে অবৈধ ভাবে কয়লা ও পাথরসহ বিভিন্ন মালামাল পাঁচার করতে গিয়ে বিএসএফের তাড়া খেয়ে পাহাড়ী গুয়ায় পড়ে, চোরাই কয়লার গুহায় মাটি চাপা পড়ে ও নদীতে ডুবে লাউড়গড় সীমান্তে এপর্যন্ত কমপক্ষে ১৮জন, চাঁনপুর সীমান্তের ৩জন, টেকেরঘাট সীমান্তে ৫জন, বালিয়াঘাট সীমান্তে ১৪জন, চারাগাঁও সীমান্তে ৪জন ও বীরেন্দ্রনগর সীমান্তে ৩জনের মৃত্যু হয়ে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এব্যাপারে এলাকাবাসী জানায়- জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট সীমান্তের লালঘাট ও লাকমা এলাকা চোরাকারবারী ইয়াবা কালাম, আব্দুল হাকিম ভান্ডারী, চারাগাঁও সীমান্তের লালঘাট, বাঁশতলা, এলসি পয়েন্ট, কলাগাঁও, জঙ্গলবাড়ি এলাকা চোরাকারবারী রমজান মিয়া, শফিকুল ইসলাম ভৈরব, আনোয়ার মিয়া ও লেংড়া বাবুল, টেকেরঘাট সীমান্তের বড়ছড়া, বরুঙ্গাছড়া, রজনীলাইন এলাকা চোরাকারবারী কামাল মিয়া, চাঁনপুর সীমান্তের নয়াছড়া, গারো ছড়া, কড়ইগড়া, রাজাই ও বারেকটিলা এলাকা চোরাকারবারী আবু বক্কর, জম্মতআলী, রফিকুল ইসলাম ও লাউড়গড় সীমান্তের যাদুকাটা নদী, শাহআরেফিন মোকাম, পুরান লাউড়, মুকশেদপুর এলাকা চোরাকারবারী শহিদ মিয়া, নাজিম মিয়া, এরশাদ মিয়া, জসিম মিয়া, আমিনুল মিয়া, জজ মিয়াগং নিয়ন্ত্রণ করছে। তারা নিজেরকে বিজিবি সোর্স পরিচয় দিয়ে সীমান্ত এলাকায় তৈরি করেছে সিন্ডিকেড। তারা সরকারের লক্ষলক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন অবৈধ ভাবে ভারত থেকে কয়লা, পাথর, কাঠ, বাঁশ, গাছ, বিড়ি, মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন ও অস্ত্রসহ বিভিন্ন মালামাল পাচাঁরের পর সাংবাদিক, পুলিশ ও বিজিবির নাম ভাংগিয়ে করছে চাঁদা উত্তোলন। বিভিন্ন সময় অভিযান চালিয়ে নামমাত্র অবৈধ মালামাল জব্দ করা হয়েও তাদেরকে গ্রেফতার করা হয়না।
এব্যাপারে চারাগাঁও এলাকার ব্যবসায়ী সুহেলে মিয়া বলেন, চোরাকারবারী আনোয়ার মিয়া এলসি পয়েন্ট এলাকা দিয়ে প্রতিদিন ভারত থেকে বিজিবির সামনে মদ, চাল ও চিনিসহ বিভিন্ন মালামাল বাংলাদেশে আনছে। আমি বিজিবিকে বলার পর তারা কোন পদক্ষেপ নেয়নি বরং আনোয়ারকে দিয়ে আমাকে অপমান করেছে।
নামপ্রকাশ না করার শর্তে লালঘাট গ্রামের ২-৩জন বলেন- লালঘাট, বাঁশতলা ও লাকমা এলাকা দিয়ে প্রতিদিন লক্ষলক্ষ টাকার কয়লা পাচাঁর করে ৩ থেকে ৫টি নৌকা বোঝাই করে নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার মনতলা এলাকার আজিজ মিয়া ও সাজু মিয়া ডিপুতে নিয়ে ওপেন বিক্রি করছে চিহ্নিত চোরাকারবারী খোকন মিয়া, শহিদুল্লাহ, একদিল মিয়া, মানিক মিয়া, কুদ্দুস মিয়া, বাবুল মিয়া গং। এজন্য পাচাঁরকৃত ১নৌকা চোরাই কয়লা (১২ মেঃটন) থেকে চারাগাঁও ক্যাম্পের নামে ৫হাজার টাকা, সাংবাদিকদের নাম ভাংগিয়ে আব্দুর রাজ্জাক ১হাজার টাকা, হাবিব সারোয়ার আজাদ মিয়া ১হাজার টাকাসহ বালিয়াঘাট ক্যাম্পের নামে ১বস্তা চোরাই কয়লা থেকে ১শ টাকা করে চাঁদা নিচ্ছে বিজিবির সোর্স পচিয়ধারী চোরাকারবারী ইয়াবা কালাম, রমজান মিয়া, শফিকুল ইসলাম ভৈরব।
এব্যাপারে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক তসলিম এহসান সাংবাদিকদের বলেন- সীমান্ত চোরাচালানের ব্যাপারে সঠিক তথ্য পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট