editor
প্রকাশিত: 6:42 PM, October 21, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে পানিতে ডুবে দুই বোনসহ ৩শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শিশুরা হলো- জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর-মোল্লাহাটি গ্রামের মারুফ মিয়ার মেয়ে ফারজানা বেগম (৫), মাসুম মিয়ার মেয়ে নাসিমা আক্তার (৬) ও ধর্মপাশা উপজেলার সুকাইড়-রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামের মিন্টু মিয়ার মেয়ে মীম আক্তার (৭)।
আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সকাল অনুমান সাড়ে ১০টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার শ্যামনগর-মোল্লাহাটি গ্রামে অবস্থিত নিজবসত বাড়ির উঠানে দুই চাচাতো বোন ফারজানা বেগম ও নাসিমা আক্তার খেলা করতে করতে পরিবারের অগোচরে বাড়ি সংলগ্ন বেতখালী নদীতে পড়ে নিখোঁজ যায়। অনেক খোঁজাখুজির পর দুপুরে ২শিশু কন্যার লাশ নদীর পানিতে ভেসে উঠে। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন।
অপরদিকে গতকাল বুধবার (২০ অক্টোবর) দুপুরে ধর্মপাশা উপজেলার দিগজান গ্রামের অবস্থিত একটি ছোট খাল নৌকা দিয়ে পারাপারের সময় শিশুকন্যা মীম আক্তারসহ আরো ৫-৬জনকে নিয়ে নৌকা ডুবে যায়। এরপর সবাই সাতঁরে তীরে উঠে। কিন্তু শিশুকন্যা মীমকে কোথাও খোঁজে পাওয়া যায়নি। সে খালের পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে গ্রামের লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা করে খালের পানি থেকে শিশুকন্যা মীম আক্তারের লাশ উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন ও ধর্মপাশা থানার ওসি খালেদ চৌধুরী সাংবাদিকদের পৃথক ঘটনায় ৩শিশুকন্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএসএস/২১/অক্টোবর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট