editor
প্রকাশিত: 9:51 PM, October 23, 2021

সাম্প্রদায়িক হামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিলেটে গণতন্ত্রী পার্টির মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আজ ২৩ অক্টোবর শনিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সহ সভাপতি মাছুম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মুহাম্মদ আরশ আলী বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল; কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও সেই স্বপ্ন পূরণ হয়নি বরং দিন দিন সাম্প্রদায়িক হামলা আরো বৃদ্ধি পাচ্ছে। সেই জন্য অপরাধ বোধ আমার নিজের মধ্যেও অনুভব করি। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি অন্যদিকে কুমিল্লার ঘটনার জের ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ এযেন এক বিভিষিকাময় পরিস্থিতি, এ থেকে পরিত্রাণ চাই। সাম্প্রদায়িক হামলা নিয়ে রাজনৈতিক দোষারোপের খেলা একদল আরেক দলের উপর দোষ চাপিয়ে দায় সারে, দোষারোপের এই খেলায় লাভবান হচ্ছে সাম্প্রদায়িক গোষ্ঠী আর ক্ষতিটা হচ্ছে দেশের-জাতির। অনুরোধ করবো এই খেলা বন্ধ করে দেশ ও জাতির স্বার্থে এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিরোধ করুণ। নইলে দেশ এবং জাতিকে বড় খেসারত দিতে হবে। সরকারকে বলব এই সাম্প্রদায়িক সহিংসাতার ঘটনার স্বার্থে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুণ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, মহানগর কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস, আখলাকুর আসপিয়া, সদস্য সচিব শ্যামল কাপালী, জেলা কমিটির কার্যকরী কমিটির সদস্য এডভোকেট আবু তালেব মিয়া, ডাঃ সুবাস কান্তি দাস, শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক জ্যোতিষ মজুমদার, শোচ্ছার এর সাধারণ সম্পাদক অর্জন চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি
8 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
2 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
1 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
6 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
8 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
2 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার