editor
প্রকাশিত: 11:49 AM, October 24, 2021
খেলাধুলা ডেস্ক ::
বাংলাদেশ সময় আজ রোববার বিকেল ৪টায় শারজা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এশিয়ার দুই ক্রিকেট শক্তি বাংলাদেশ ও শ্রীলংকা।
দূর অতীতের পরিসংখ্যান বাদ দিলে সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলংকার চেয়ে একধাপ এগিয়ে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সিরিজ হারিয়েছে।
ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে শ্রীলংকার বিপক্ষে ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে চারটিতে জিতেছে টাইগাররা। আর সাতটিতে জয় লঙ্কানদের। সর্বশেষ দুই ম্যাচে জয় ছিল বাংলাদেশেরই।
তবে সব কিছু পেছনে ফেলে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। এ নিয়ে টাইগার অধিনায়ক রাসিল ডমিঙ্গোও বেশ আশাবাদী। শারজার উইকেটের ধরন বাংলাদেশের সঙ্গে মিল থাকায় তার আশার পারদ আরো তু্ঙ্গে।
এছাড়া তরুণদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাইফুদ্দিন, মাহেদি হাসান ও নাইম শেখের জ্বলে উঠার আশার প্রত্যয় ব্যক্ত করেছেন টাইগার দলপতি।
তাই এটা নিঃসন্দেহে বলাই যায়, সুপার টুয়েলভে এ দুই দুলের মধ্যকার লড়াই জমজমাটই হবে। কারণ উভয় দলেই তরুণ ও অভিজ্ঞদের মিশেল রয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নূরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকার সম্ভাব্য একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশাল পেরেরা, দিনেশ চান্দিমাল/চারিথ আসালঙ্কা, আভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, ওয়ানেন্দু হাসারঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, দুসমন্ত চামারা, মহেশ থীক্ষানা ও লাহিরু কুমারা।
ডিএসএস / ২৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,