editor
প্রকাশিত: 11:07 PM, October 26, 2021
অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০তম ম্যাচে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে অংশ নেবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে থাকা ইংল্যান্ড চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে গুড়িয়ে দিয়ে ৬ উইকেটের দাপুটে জয়ে ফুরফুরে মেজাজে আছে।
অন্যদিকে গ্রুপপর্বের বাধা ডিঙ্গিয়ে মূলপর্বে সুযোগ পেয়ে প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৭১ রান করেও হেরে যায় বাংলাদেশ।
বুধবার ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের বোলিং কোচ ওটিস গিবসন বলেন, ইংল্যান্ডের ব্যাটিং লাইন খুব শক্তিশালী। চ্যালেঞ্জ নিতে বা জিততে আমাদের সেরা গেম খেলতে হবে। ম্যাচে আমাদের নিখুঁত হতে হবে। উইন্ডিজের সঙ্গে ৫৫ রান তাড়া করতে ওরা চার উইকেট হারিয়েছে। এটাকে আমরা ইতিবাচকভাবে নিতে পারি। নিজেদের সেরাটা খেলতে হবে।
বাংলাদেশ দলের ক্যারিবীয় এই কোচ আরও বলেন, অবশ্যই আমরা যেকোনো দলকে হারাতে পারি। বাছাইপর্বটা কঠিন ছিল। কিন্তু পরিস্থিতি আলাদা ছিল। আমরা এখন বড় দলের মধ্যে এসেছি। সবাই প্রায় এক রকম। আমরা এখানে ম্যাচ সংখ্যা বাড়াতে নয়, জিততে এসেছি। আমাদের পরিকল্পনার মধ্যে থাকতে হবে; শান্ত থাকতে হবে। যখন সুযোগ পাব ওগুলো কাজে লাগাতে হবে।
গিবসন বলেন, মোস্তাফিজ আমাদের দলের মূল বোলার। সে যেকোনো কন্ডিশনে ভালো। আইপিএলে তাকে যেমন দেখেছি, তার চেয়ে বাংলাদেশের হয়ে তার কাটারগুলো বেশি কার্যকর। তার আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগাবে সে। ইনিংসের শেষ দিকে সে আমাদের প্রধান বোলিং অস্ত্র।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,