editor
প্রকাশিত: 7:37 PM, October 27, 2021
নিজস্ব প্রতিবেদক
এক যুগ ধরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল করে নিয়েছে ভূমিখেকোরা, এমন অভিযোগ করেছেন এক মুক্তিযোদ্ধার সন্তান। তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করায় পর্যায়ক্রমে একর পর এক অপরাধ করে যাচ্ছে বলেও অভিযোগ বীর মুক্তিযোদ্ধা আম্বর আলীর মেয়ে কুলছুমা বেগমের। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে কুলছুমা বেগম বলেন, আমার বাবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে সাহাদত বরণ করেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও নিজের সম্পত্তি ভূমিখেকোদের হাত থেকে রক্ষা করতে পারছি না। দ্বাওে দ্বাওে ঘুরেও কোনো সুবিচার পাচ্ছি না।
উত্তরাধিকার সূত্রে পাওয়া ভূমির বাটোয়ারার জন্য ২০০৭ সালে মামলা করি। আদালত গত ২০০৯ সালের ১২ মার্চ ওই ভূমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু মৃত আয়াত উল্লার ছেলে ভূমিখেকো জসিক ও আরব গংরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই বছরের ১৯ জুন ওই জমিতে পাকা দেয়াল নির্মাণ করে কিছু অংশ দখল করে নেয়। আমরা ১৩ জুলাই ফের ভায়েলেশন মামলা করি। দীর্ঘ ১২ বছর ধরে ওই জমি প্রতিপক্ষ দখল করে নিলেও আদালতের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ না করায় একের পর এক অপরাধ করে যাচ্ছে তারা।
তিনি আরও বলেন, ওই ভূমি দখল করেই থেমে থাকেনি জসিক গং। ২০০৯ সালের ২২ জুন আমার স্বত্ব দখলিয় ২ শতক জমির উপর রাস্তা নির্মাণ করে তার নিচ দিয়ে গ্যাসলাইন নিয়ে যায়। এছাড়া ২০২০ সালে ১৬-২১ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা থাকার পরও ৯ শতক জমির উপর নির্মিত পরনো দোকান ঘর ভেঙ্গে নতুন দোকান ঘর ও আবাসিক ভবন নির্মাণ কাজ শুরু করে। এ বিষয়ে পুলিশকে অবগত করলে পুলিশ এসে নিষেধাজ্ঞার কথা বললে তারা চলে যায়। ওই সময় পুলশ আমাদের জানায় কারও বিরুদ্ধে ওয়ারেন্ট না থাকলে তারা কাওকে গ্রেপ্তার করতে পারবে না। অথচ এর আগেও ২০০৮ সালের সেরপ্টম্বর মাসের বিভিন্ন তারিখে তারা আমার প্রায় ১৫-১৬ লাখ টাকার ছোট-বড় অসংখ্য গাছ কেটে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে শারীরিক নির্যতনেরও অভিযোগ করেন কুলছুমা বেগম। তিনি বলেন, আমর বসত ঘরের দেয়াল ও জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘওে থাকা নারীদের মারধর করে এবং আমাদেরকে ঘর থেকে বের করে দেয় জসিক গং এবং ইট, বালু ফেলে রাস্তাটি নতুন করে দখল করে নেয়।
নিষেধাজ্ঞার কথা বললে তারা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা সরে যায়। পুলিশ যাওয়ার পর তারা আবারও রাস্তা নির্মাণ করে। ইংজাশন ও ভায়েলেশন মামলা থাকার পরও আদালতের অনুমতি ছাড়াই তারা এভাবেই আমার জমি দখল করে নেয়।
সংবাদ সম্মেলনে তিনি আদালত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বরাবরে আবেদন করেও কোনো সুবিচার পাননি বলেও জানান। তিনি বলেন, সর্বশেষ আমার মেয়েকে রড দিয়ে মেরে মারাত্মক আহত করলে ২০২০ সালের ২২ নভেম্বর নারী নির্যাতন মামল করি।
ওই মামলার আসামীরা হলো সিলেটের ঘাসিটুলা এলাকার মৃত হায়াত উল্লাহর ছেলে জসিক, আরব, মৃত আমিন উল্লাহর ছেলে শরিফ, সুমন, মৃত রেহান উল্লাহর ছেলে আনোয়ার, নুরুল, নূরুলের ছেলে সাদেক, সাহেদ, মুন্না, মুহিব, মৃত সাজু মিয়ার ছেলে সিজান এবং জসিকের ছেলে রহমত।
তারপরও আমি কোনো সুবিচার পাইনি। আমার আইনজিবী এ বিষয়ে আপোষে নিস্পতির কথা জসিক গংদের জানালেও তারা এতে কোনো কর্ণপাত করেনি। উল্টো আমাকে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে তিনি আদালত, থানা পুলিশ, মেয়র ও রাজনৈতিক ব্যক্তিত্বদের সহযোগিতা কামনা করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে