editor

প্রকাশিত: 8:12 PM, October 27, 2021

ইংল্যান্ডের বিপক্ষে লড়াইও করতে পারলো না বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে লড়াইও করতে পারলো না বাংলাদেশ

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারলো না বাংলাদেশ। এদিন ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট বড় ব্যবধানে হেরেছে মাহমুদউল্লাহ বাহিনী।

বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের সুপার টুয়েলভে ইংল্যান্ডের মুখোমুখি হয়। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নাসুম আহমেদের শেষের ঝড়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে কোনোমতে ১২৪ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ৩৫ বল বাকি থাকতে জয় তুলে নেয় ইংল্যান্ড।

বিশ্বকাপে এনিয়ে টানা দুই ম্যাচে হেরে গেল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছিল লাল-সবুজের দল। তবে ওয়েস্ট ইন্ডিজের পর এ ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে রয়েছে ইংলিশরা।

১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবলিল ব্যাটিংয়েই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। যদিও বাংলাদেশকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন নাসুম আহমেদ। নিজের প্রথম ওভারেই যেন উইকেট নেওয়াকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন নাসুম আহমেদ। এদিন বোলিংয়ে এসেই ভাঙেন প্রতিপক্ষের উদ্বোধনী জুটি। ইংলিশদের দলীয় ৪০ রানে এই বাঁহিত ফেরান জস বাটলারকে। তারকা এই ওপেনার ১৮ বলে ১৮ রান করেন।

১৩তম ওভারে শরিফুল ইসলাম আরেক ওপেনার জেসন রয়কে ফেরালেও তাতে ইংল্যান্ডের কোনো সমস্যায়ই হয়নি। কেননা ডানহাতি এই ব্যাটসম্যান ৩৮ বলে ৬১ রানে দুর্দান্ত ইনিংস খেলে দলের জয়ের ভীত গড়ে দেন। রয় ৫টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান। ম্যাচ সেরাও নির্বাচিত হন এই ব্যাটসম্যান।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় তৃতীয় ওভারে মঈন আলীর করা দ্বিতীয় ও তৃতীয় বলে বিদায় নেন লিটন দাশ ও মোহাম্মদ নাঈম। ৮ বলে ৯ রান করা লিটন তুলে মারতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের ক্যাচে মাঠ ছাড়েন। পরের বলেই ক্রিস ওকসকে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম।

পাওয়ার প্লের শেষ ওভারে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। ক্রিস ওকসের বলে তুলে মারা শট আদিল রশিদ দুর্দান্ত ক্যাচে লুফে নেন। ৭ বলে মাত্র ৪ রান করতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।

৩০ বলে ২৯ রানের মন্থর ইনিংস খেলে ফিরলেন মুশফিকুর রহিম। ১১তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। এর পর ব্যক্তিগত ৫ রান করা আফিফ হোসেন রান আউটের শিকার হন।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও স্ট্রাইক রেট বাড়িয়ে ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে মাত্র ১৯ রান করে লিভিংস্টোনের দ্বিতীয় শিকারে পরিণত হন। ১১ রান করা মেহেদী হাসানকে ফেরান টাইমাল মিলস। এই মিলসই ফেরান ১৮ বলে ১৬ রান করা নুরুল হাসান সোহানকে। নাসুম আহমেদ ৯ বলে একটি চার ও ২টি ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,