editor

প্রকাশিত: 8:29 AM, October 6, 2020

আদালতে মৃত্যুদণ্ড চাইলেন বাবা

আদালতে মৃত্যুদণ্ড চাইলেন বাবা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার এক বছর পূর্ণ হবে আজ মঙ্গলবার। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে মামলার বাদী ও আবরারের বাবা বরকত উল্লাহর জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এদিকে এ মামলার তিন আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। হত্যাকাণ্ডের পর থেকে তাঁরা পলাতক। এ বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ ক্ষোভ প্রকাশ করে কালের কণ্ঠকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছি। কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

আবরারের বাবার জবানবন্দি

গতকাল সকাল সাড়ে ১০টায় প্রথম সাক্ষী হিসেবে আবরারের বাবা বরকত উল্লাহ আদালতে উপস্থিত হন। তারপর সকাল ১১টায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। প্রথমেই তাঁর জবানবন্দি রেকর্ড করেন আদালত। এরপর ছয়জন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা জেরা করেন।

বরকত উল্লাহ এজাহার বক্তব্য সমর্থন করে জবানবন্দি দেন। এ সময় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। জবানবন্দিতে তিনি বলেন, ‘আসামিরা আমার ছেলে আবরার ফাহাদ রাব্বীকে ছয় ঘণ্টা ধরে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই।’

পলাতক তিন আসামি

২০১৯ সালের ১৮ নভেম্বর এ মামলার পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে একই বছরের ৩ ডিসেম্বর তাঁদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত। এরপর গত ১২ জানুয়ারি পলাতক আসামি মোর্শেদ অমর্ত্য ইসলাম আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ পর্যন্ত এ মামলার তিন আসামি পলাতক রয়েছেন। তাঁরা হলেন ইই বিভাগ ১৭তম ব্যাচের শিক্ষার্থী মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান  মণ্ডল ওরফে জিসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচ ও শেরেবাংলা হলের ছাত্র এহতেশামুল রাব্বি তানিম ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ১৬তম ব্যাচের শিক্ষার্থী মুজতবা রাফিদ।

এ মামলায় আসামিদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মনিরুজ্জামান মনির ও এ এস এম নাজমুস সাদাত।

গত ১৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগ গঠন করেন আদালত।  এ মামলায় মোট ৬০ জনকে সাক্ষী করা হয়েছে। গতকাল থেকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক এ মামলার সাক্ষ্যগ্রহণ চলবে। গত বছর ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ২৫ আসামিকে অভিযুক্ত করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ।

বুয়েটের নিয়োগপ্রাপ্ত আইনজীবী এহেসানুল হক সমাজী বলেন, ‘এ মামলায় আট আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, যা সব আসামি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে সম্পৃক্ততা প্রকাশ করেছে। এ ছাড়া ডিজিটাল ডকুমেন্ট, ভিডিও ফুটেজ ও মৌখিক ডকুমেন্ট আছে, যা আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়ার ব্যাপারে যৌক্তিক কারণ হিসেবে কাজ করবে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা