editor
প্রকাশিত: 7:33 PM, October 28, 2021
নিজস্ব প্রতিবেদক
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরী পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী।
চাকুরী পাওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মওদুদ আহমেদ শাহরিয়ার এবং মো. নাজিম উদ্দিন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে ফেসবুকে চাকরী পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তারা।
নিজের অনুভূতি ব্যক্ত করে মওদুদ আহমেদ শাহরিয়ার বলেন, ফেসবুকের মতো জায়গায় চাকুরী পাওয়াটা মোটেই সহজসাধ্য ছিল না। তারা তিন ধাপে ভাইবা নিয়েছে। তিন নম্বর ধাপে ৪টা ভাইবা দিয়েছি। প্রতিটি ভাইবার জন্য সময় নির্ধারণ ছিল ৪৫ মিনিট। শাবিপ্রবিতে থাকাকালীন সময়ে প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। যার অভিজ্ঞতা ফেসবুকের ভাইবায় কাজে দিয়েছে।’
তিনি বলেন, আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে যারা ফেসবুক, গুগলের মতো জায়গায় চাকরী করার মতো যোগ্যতা রাখে। তবে সঠিক গাইডলাইন না থাকায় তারা সেখানে সুযোগ পারছেন না। পরিকল্পনা রয়েছে এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ করার।
মো. নাজিম উদ্দিন বলেন, অনেক আগে থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর টপক্লাস ইঞ্জিনিয়ারদের সাথে টেক জায়ান্টে কাজ করবো। বিশ্ববিদ্যালয় জীবন শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নেয়া শুরু করি গুগল, ফেসবুকের জন্য। অবশেষে সফল হয়েছি।
তিনি বলেন, সবসময়ই নিজের উপর আত্মবিশ্বাস ছিল। অবশেষে এই বছর জুনে ফেসবুক এবং গুগল থেকে ইন্টারভিউর জন্য যোগাযোগ করে। প্রায় দুই মাসব্যাপী ইন্টারভিউ শেষে ফেসবুক, গুগল দুই কোম্পানি থেকেই অফার আসে। সবকিছু বিবেচনায় আমি ফেসবুকের লন্ডন অফিসে যোগদানে সম্মতি জানাই। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে চাকুরীতে জয়েন করবো।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে