editor
প্রকাশিত: 7:14 PM, October 29, 2021
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বন্দরবাজাস্থ ব্রহ্মমন্দিরে এ জরুরী সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এড. প্রদীপ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নিরেশ দাস ও নিধু ভূষণ দাসের যৌথ সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন ফিলিপ বিশ্বাস, বরণ রায় চৌধুরী, তপন মিত্র, এড. পংকজ দাস, এড. শংকর দেব, অরুণ দেবনাথ সাগর, অরুণ কুমার বিশ্বাস, ধনঞ্জয় দাস ধনু, অরবিন্দু বর্মন বিন্দু, শংকর দাস শংকু, সুবিনয় মল্লিক, লিটন পাল, বিজন কুমার ধর, সুমন গুপ্ত।
বক্তারা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রাণ পুরুষ, জন্মলগ্ন থেকে আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করা, মহান মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টরের কমান্ডার মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম ত্যাগ এর কথা স্মরণ করেন। তাঁর সাথে সাথে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট এর নিবেদিত প্রাণ প্রয়াত অসিত ভট্টাচার্য্য কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন।
দেশের উদ্ভূত পরিস্থিতি তে এবং সংগঠন এর কার্যক্রম কে আরো গতিশীল করার লক্ষে প্রতিটি উপজেলায় সাংগঠনিক সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়। তার সাথে সাথে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জাতি গোষ্ঠীর স্বার্থ ও অধিকার রক্ষায়, সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নিমিত্তে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের জন্যে গণস্বাক্ষর কর্মসূচির কে আরো বেগবান করার লক্ষে ব্যাপক কর্মসূচী গৃহীত হয়।
উক্ত জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন হারাধন দেব প্রভাষ, রবিন জোহর দাস, রাজেশ চক্রবর্তী, রাজিব কুমার দে রাজু, সুব্রত রঞ্জন সেন, দিলীপ দে, কিরিটি শর্মা, নিপেন্দ্র কুমার দাস, টিটু ঘোষ, অমলেন্দু পুরকায়স্থ অমল, শিবপ্রসাদ ভট্টাচার্য্য, মিহির কান্তি দাস, পিংকু দত্ত, প্রদীপ দেব, অনুকুল সূত্রধর, এডভোকেট বিরেন্দ্র চন্দ্র নাথ, ভানুলাল দাস, রতি লাল দাস, অরিজিত রায় রাকু, এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, শিমুল কুমার দাস, বিশ্বজিৎ চক্রবর্তী আপন, প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে