editor
প্রকাশিত: 3:24 PM, October 30, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি::
কেন্দ্রীয় কমিটির সভাপতি সাই্ফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১ টায় জেলা বিএনপি’র কার্যালয় পুরাতন বাসষ্ট্যান্ড থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কামারখালী ব্রীজের সামনে আসলে পুলিশী বাঁধার মুখে পড়ে এবং সেখানে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মো: শওকতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েছ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি আমানুল হক রাসেল, সামসুদ্দোহা, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সদস্য হাফিজুল ইসলাম রাজু, যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, মমিনুল হক কালার চান, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, সহ শিক্ষা সম্পাদক ওয়াবদুর রহমান চৌধুরী মিশু, সদর উপজেলা আহবায়ক জুলফিকার আলম, বিশ্বম্ভরপুর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আল আমিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট সাদিকুর রহমান স্বপন, দপ্তর সম্পাদক শাহ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক সালেক আহমদ, সদস্য আব্দুল লতিফ ময়না, সাদক আলী, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম, আশরাফুল,আকমল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এই অবৈধ সরকার নিজে অন্যায় করে বিএনপি’র উপর দোষ চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এই সরকারের পদত্যাগের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট