editor

প্রকাশিত: 3:18 PM, October 31, 2021

সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজে কারিগরি প্রতিভা মেলা

সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজে কারিগরি প্রতিভা মেলা

দিন বদলের স্লোগানে কারিগরি শিক্ষায় দক্ষতার বিকল্প নেই- সচিব আমিনুল ইসলাম খান

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান বলেছেন, দিন বদলের স্লোগানে কারিগরি শিক্ষায় দক্ষতার বিকল্প নেই। শুধু সনদ হলেই হবেনা, সকল ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে হবে। কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে মানবসম্পদ গড়ে তুলার প্রতি আহ্বান জানান তিনি। রোববার সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজে কারিগরি প্রতিভা মেলায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব মো. আমিনুল ইসলাম খান আরো বলেন, শিক্ষার ধরণ আমাদের দেশ তথা পৃথিবীতে প্রতিনিয়ত বদলে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির অসীম সম্ভাবনার সময়ে আমাদের চ্যালেঞ্জ বাড়ছে। এ জন্য সর্বপ্রথম শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষকরা দক্ষ হলে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করতে পারবেন। তিনি বলেন, দক্ষতা মানে সাহস, আত্ববিশ্বাস ও আত্বমর্যাদা। এ জন্য শিক্ষক শিক্ষার্থীদের আত্ববিশ্বাসী হতে হবে। দক্ষতা অর্জন করতে হলে সর্বপ্রথম নিজের আগ্রহ ও উদ্দীপনা থাকতে হবে। কারিগরি শিক্ষাকে সরকার সম্পূর্ণ দক্ষতা ভিত্তিক করতে চায় উল্লেখ করে তিনি আরো বলেন, কারিগরি শিক্ষা কিংবা প্রশিক্ষণ দক্ষতার বাইরে হতে পারেনা। কারিগরি দক্ষতা অর্জনে বয়সসীমা নেই। এ জন্য সকল বয়সের মানুষ কারিগরি শিক্ষায় এগিয়ে আসতে পারেন বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক শ্রম সংস্থার ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মো. আনিছুজ্জামানের সঞ্চালনায় অনুষ্টানে সভাপতির বক্তব্যে সরকারের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. হেলাল উদ্দিন বলেন, কারিগরি শিক্ষার প্রসারে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারিগরি শিক্ষায় প্রতি বছর সরকার প্রায় ৬০০ কোটি টাকা ব্যয় করে। এ জন্য শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয়। এছাড়া দক্ষতা ভিত্তিক কারিগরি প্রশিক্ষণের উপর ও জোর দিচ্ছে সরকার। সে লক্ষেই শিক্ষকদের বেশি করে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হচ্ছে। কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করে তুলতেই ব্যাপক প্রচারের লক্ষে সিলেট তেকে প্রতিভা মেলা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিআইনেন।

অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেব নাথ। ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করেন ডিটিআই‘র পরিচালক মো. জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, উপকারভোগী আইনুল হক, জয়চন্দ্র পাত্র ও আব্দুল আহাদ। অতিথিবৃন্দ কলেজের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং মেলা ঘুরে দেখেন। এ সময় সিলেট টেকনিক্যাল স্কুল ও কলেজের সকল শিক্ষক শিক্ষিকামন্ডলীসহ বিভিন্ন দফতরের লোকজন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির