editor

প্রকাশিত: 6:12 PM, October 31, 2021

সুনামগঞ্জে শিশুকন্যা ধর্ষন, আহত ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জে শিশুকন্যা ধর্ষন, আহত ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে ১০বছরের এক শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষন ও ছোট ভাইয়ের কোদালের আঘাতে আহত বড় ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ রবিবার (৩১ অক্টোবর) দুপুরে ধর্ষিতা শিশু কন্যার বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লম্পট ধর্ষকের নাম- মিজানুর রহমান (২১)। সে জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের জাহের মিয়ার ছেলে। আর মৃত ভাইয়ের নাম- হারিছ মিয়া (৩০)। সে একই উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের সোহরাব মিয়ার বড় ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল শনিবার (৩০ অক্টোবর) রাত অনুমান সাড়ে ৮টায় জেলার তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের লম্পট মিজানুর রহমান তার প্রতিবেশী শিশুকন্যার বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষন করে। ওই সময় শিশুকন্যার চিৎকার শুনে তার মা বাবা ছুটে আসলে ধর্ষনকারী পালিয়ে যায়।

অপরদিকে পারিবারিক কলহের জের ধরে একই উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের সোহরাব মিয়ার বড় ছেলে হারিছ মিয়াকে তারই ছোট ছেলে সেলিম মিয়ার কোদাল দিয়ে মাথা আঘাত করে। এঘটনা সে গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার সাংবাদিকদের বলেন- শিশুকন্যা ধর্ষনের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর ছোট ভাইয়ের দোকালের আঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যুর ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে কেউ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট