editor

প্রকাশিত: 10:03 PM, October 31, 2021

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যুবদের আত্মনির্ভরশীল হতে হবে

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে যুবদের আত্মনির্ভরশীল হতে হবে

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগের যুব সংগঠক, আত্মকর্মী ও বাংলাদেশ প্রেমী সৃষ্টিশীল যুবদের সমন্বয়ে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক যুব সংগঠন সিকস’র অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ৩০ অক্টোবর শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় সিলেট প্রেসক্লাবের সম্মুখে যুব গণজমায়েত ও বিকাল ৪ ঘটিকায় সিলেট প্রেসক্লাবের সম্মুখ হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ পর্যন্ত ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে উপলক্ষ্য করে জাতীয় যুব দিবস ২০২১ সফলভাবে উদযাপনের লক্ষ্যে স্বাগত যুব শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, দক্ষ, কর্মমূখী, গতিশীল যুব সমাজের স্বপ্নদ্রষ্টা ও ব্যতিক্রমধর্মী কর্মসূচীর উদ্ভাবক সিলেট বিভাগের সামাজিক যুব কার্যক্রমের কর্ণধার সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের ও সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাতীয় যুব দিবস ২০১১ এ বিভাগীয় সফল যুব সংগঠক পদকপ্রাপ্ত মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে যুব শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আলহাজ্ব মুখতার আহমেদ তালুকদার, হুমায়ুন রশিদ চৌধুরী, মোঃ তালেব হোসেন তালেব, মোঃ রফিকুল ইসলাম শিতাব, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, মোঃ নিয়াজ কুদ্দুছ খাঁন, ডা. মোঃ টুনু মিয়া আনছার, নুর হোসেন, নাজিম আহমেদ, পিযোষ মোদক, দিপক কুমার মোদক বিলু, মোঃ ইমাজ উদ্দিন, মোঃ মাহবুবুর রহমান হৃদয়, মামুন আহমদ চৌধুরী, সৈয়দ রাসেল, এম. বায়জিদ, মোঃ রমজান আহমদ শাকিল, তৈয়বুর রহমান ও মোঃ জুয়েল সহ অর্ধশতাধিক সচেতন যুব নাগরিকবৃন্দ স্বত:স্ফুর্তভাবে স্বাগত যুব শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। স্বাগত যুব শোভাযাত্রায় ধারাভাষ্য বর্ণনা করেন মোহাম্মদ এহছানুল হক তাহের ও মোঃ তালেব হোসেন তালেব।

যুব শোভাযাত্রায় পরবর্তী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশী জাতির স্বপ্নের বাতিঘর। বঙ্গবন্ধুর স্বপ্নই ছিল দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে বিশ্বের বুকে উন্নত দেশ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে যুবদের এগিয়ে আসতে হবে। চাকরি পেছনে না ঘুরে নিজেকে উদ্যোক্তা বানাতে হবে, আত্মনির্ভরশীল হতে হবে। তাতেই আমাদের সোনার বাংলা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।

বক্তারা আরো বলেন, নিজেকে আত্মনির্ভরশীল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর সহ বিভিন্ন মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। তাই এসব প্রশিক্ষণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ দেন বক্তারা। সভায় জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীতে সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার অনুরোধ করেন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আগামী আগামী ১ নভেম্বর সোমবার সকাল ৯ ঘটিকায় ক্বীনব্রীজ সংলগ্ন চাঁদনী ঘাটে যুব গণজমায়েত, বেলা সাড়ে ১০ ঘটিকায় চাঁদনী ঘাট হতে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য যুব শোভাযাত্রা, সাড়ে ১১ ঘটিকায় আলোচনা সভা, বেলা সাড়ে ১২ ঘটিকায় সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান ও জল্লারপার জামে মসজিদে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, ৬ নভেম্বর শনিবার বিকাল ২.৩০ ঘটিকায় জাতীয় যুব দিবস ২০২১ পরবর্তী পর্যালোচনা সভা ও বিভাগীয় কমিটির পরিচিতি সভা।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির