editor
প্রকাশিত: 3:23 PM, November 1, 2021
নিজস্ব প্রতিবেদক
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টেক জায়ান্ট গুগল ও ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। তারা সবাই শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র।
এদের মধ্যে সাকিবুল মাওলা ও সাজিদ শাহরিয়ার তুমান বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। তারা দু’জন ফেসবুকের ইউরোপের প্রধান সদর দপ্তর লন্ডনে নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে ইভান হোসেন ২০১১-১২ সেশন এবং তন্ময় কৃষ্ণ দাস-২০১৫-১৬ সেশনের ছাত্র। তারা দু’জন গুগলের আয়ারল্যান্ডের ডাব্লিন সদর দপ্তরে নিয়োগ পেয়েছেন। এদিকে ২০১১-১২ সেশনের ছাত্র খায়রুল্লা গৌরব নিয়োগ পেয়েছেন ই-কমার্স জায়ান্ট অ্যামাজনে।
সোমবার সকালে ইভান হোসেন ও তন্ময় কৃষ্ণ দাস বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠানগুলোতে তাদের চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চাকরি পাওয়ার পরেই তা দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভাগের শিক্ষক, সহপাঠী, সতীর্থদের অভিনন্দনের বন্যায় ভাসছেন এই পাঁচ মেধাবী তরুণ।
তন্ময় কৃষ্ণ দাস বলেন, গত সপ্তাহে গুগলের আয়ারল্যান্ডের ডাব্লিন সদর দপ্তর থেকে নিয়োগপত্র পাঠিয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে মার্চে জয়েন করবো।
গুগলে সুযোগ পাওয়ার পেছনের গল্প জানতে চাইলে তন্ময় বলেন, গুগল কর্তৃপক্ষ তিনটি ধাপে আমাকে যাচাই করেছে। প্রথমত, সিভি দেখে সাক্ষাৎকারে ডাক দেয়, দ্বিতীয়ত, প্রোগ্রামিং দক্ষতা যাচাই। এই ধাপও অতিক্রম করার পর অনসাইট সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়, যেটিতে মূলত ৫টি ধাপ থাকে। এতে চারটি কোডিং, একটি লিডারশিপ দক্ষতা যাচাই। সবগুলো ধাপ ভালভাবে অতিক্রম করতে পেরেছি।
তিনি বলেন, গুগলের মতো একটা টেক জায়ান্ট প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়ে সত্যিই খুব ভালো লাগছে। আমাদের দেশের অনেক শিক্ষার্থী আছে যারা গুগল, ফেসবুক, অ্যামাজনে চাকরি করার মতো যোগ্যতা রয়েছে। তবে সঠিক গাইডলাইন না থাকার কারণে তারা সেখানে যেতে পারছে না। এসব শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে কাজ করবো যাতে তারা সঠিক গাইডলাইন পায়।
উল্লেখ্য, গত সপ্তাহে শাবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ সেশনের ছাত্র মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম. নাজিম উদ্দিন ফেসবুকের ইউরোপের প্রধান সদর দপ্তর লন্ডনে নিয়োগ পান।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির