editor
প্রকাশিত: 4:11 PM, November 1, 2021
অনলাইন ডেস্ক
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তার আগে হাঁটুর ইনজুরিতে পড়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে খেলেননি তিনি।
তিন মাসের বেশি সময় জাতীয় দল থেকে বাইরে রয়েছেন এ ড্যাশিং ওপেনার। অভিজ্ঞ এই ওপেনারের অনুপস্থিতি ভালোই টের পাচ্ছে বাংলাদেশ। তার মাঠে নামার অপেক্ষায় ক্রীড়ামোদিরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
সেই সিরিজ দিয়ে আন্তর্জাতিকে ফিরবেন তামিম। তবে টি-টোয়েন্টি সিরিজে দেখা যাবে না তাকে। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন তামিম।
১৪ নভেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের বাংলাদেশ সফর। সেই সিরিজে খেলবেন না তামিম।
এর কারণ হিসেবে তামিম বলেছেন, আমাকে ৭ নভেম্বর থেকে স্পিন বলে ব্যাটিং শুরু করতে। আমি তাদের জানিয়েছি— আমি জাতীয় লিগে পঞ্চম রাউন্ডে খেলতে চাই। কিন্তু আঙুলের চোট থেকে এখনও পুরোপুরি সেরে উঠিনি। আশা করি এর মধ্যে সব ঠিক হয়ে যাবে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে নভেম্বরেই পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে মুমিনুল বাহিনী। টেস্ট দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সেই টেস্ট দুটিতে অংশ নেবেন তামিম।
প্রসঙ্গত আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আর ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ৪ ডিসেম্বরে ঢাকায় মিরপুরে হবে দ্বিতীয় টেস্ট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,