editor
প্রকাশিত: 10:22 PM, November 1, 2021

গুচ্ছভর্তি: শাবিপ্রবিতে অংশ নিচ্ছেন ৮৬৭ পরীক্ষার্থী
শাবি প্রতিনিধি
গুচ্ছভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সোমবার (০১ নভেম্বর)।
এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) কেন্দ্রে অংশ নিচ্ছেন ৮৬৭ পরীক্ষার্থী।
সোমবার (০১ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, গুচ্ছভর্তি পরীক্ষা সম্পন্ন হচ্ছে ০১ নভেম্বর। আমরা আগের পরীক্ষাগুলো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি।
তিনি বলেন, ‘সি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাই সতর্ক আছি। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া পরীক্ষায় সব ধরনের ইলেক্ট্রিক ডিভাইস সংবলিত ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইলসহ বিভিন্ন ডিভাইস নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া গত ১৭ অক্টোবর বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটে ৪ হাজার ৩৮১ জন, ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটে ১ হাজার ৮৬১ জন শিক্ষার্থী শাবিপ্রবির কেন্দ্রে অংশ নেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির