editor
প্রকাশিত: 10:41 PM, November 1, 2021
অনলাইন ডেস্ক
গত দলবদল মৌসুমে বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন মেসি। অনেক দিন পার হয়ে গেলেও এই বিষয়টির রেশ রয়েই যাচ্ছে।
কয়েকদিন আগে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা মেসিকে বিনা বেতনে খেলার জন্য প্রস্তাব দিয়েছিলেন বলে দাবি করেন। অথচ মেসি জানিয়েছেন এটির ব্যাপারে তাকে জানানোই হয়নি।
বার্সেলোনায় থাকাকালীন হুয়ান লাপোর্তা মেসির ব্যাপারে সমর্থকদের নানা আশা দিয়ে রেখেছিলেন। কিন্তু হয়েছে তার উল্টো। বার্সা ছেড়ে চলেই গেলেন মেসি। অথচ আর্জেন্টাইন এ ফরোয়ার্ডের বিদায়ের পরও তাকে নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন বার্সা সভাপতি। মেসির কথায় এমনটাই ফুটে ওঠে।
কয়েকদিন আগে লাপোর্তা বলেন, মেসি বিনা বেতনে খেলতে সম্মত হলে হয়তো চুক্তিটি হতে পারত। লাপোর্তার এমন মন্তব্য ভুল বলে জানান আর্জেন্টাইন তারকা। এমনটি নিজে কষ্টও পেয়েছেন বলে জানান ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।
স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি (বার্সেলোনায়) থাকার জন্য যথাসাধ্য (চেষ্টা) করেছি। কখনোই আমাকে বিনামূল্যে খেলতে বলা হয়নি। আমাকে আমার বেতন ৫০ শতাংশ কমাতে বলা হয়েছিল এবং আমি কোনো কিন্তু ছাড়াই রাজি হয়েছিলাম। আমরা ক্লাবকে সাহায্য করতে সম্মত ছিলাম। ’
বার্সেলোনায় থাকার আশাবাদ ব্যক্ত করেও মেসি জানান লাপোর্তার এমন মন্তব্য তাকে কষ্ট দিয়েছে। তিনি বলেন, ‘এটি আমাকে কষ্ট দিয়েছে, কারণ আমি মনে করি না যে তার এমন কথা বলার দরকার ছিল। এতে (আমাকে নিয়ে) নানা জল্পনা-কল্পনার জন্ম দেয় এবং মানুষকে এমন কিছু ভাবাতে পারে যা আমার প্রাপ্য নয় বলেই মনে করি আমি। ’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,