editor
প্রকাশিত: 4:42 PM, November 2, 2021
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ দল। উদ্বোধনীতে ২২ রানের জুটি গড়েন মোহাম্মদ নাঈম ও লিটন দস। এরপর মাত্র ৫ বলের ব্যবধানে ২ রানে ৩ উইকেট হারায় টাইগাররা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে বাংলাদেশ দল। ৪ ওভারে ২২ রানে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার নাঈম। তার আগে ১১ বলে ৯ রান করার সুযোগ পান তিনি।
নাঈম আউট হওয়ার পর তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন এ তারকা ব্যাটসম্যান। পরপর দুই বলে ২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মুশফিকুর রহিম। ৩ বল খেলেও রানের খাতা খোলার সুযোগ পাননি জাতীয় দলের সাবেক এ অধিনায়ক।
৫.৩ ওভারে ২৪ রানে নাঈম, সৌম্য ও মুশফিকের উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ দল। ৩ ওভারে ১৪ রান খরচ করে বাংলাদেশ দলের টপঅর্ডার তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা।
মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৩০তম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় টাইগাররা।
বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামিম হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, রিশি ভেন ডার ডুসেন, এইডেন মার্কওরাম , ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, কেশভ মহারাজ, এনরিচ নর্টজে ও তাবরিজ শামসি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,