editor
প্রকাশিত: 11:10 PM, November 2, 2021

ফিরুজ আহমদ হিফযুল কুরআন এতিমখানায় সংবর্ধনা অনুষ্ঠিত
সিলেটের দক্ষিণ সুরমার হাজী ফিরুজ আহমদ হিফযুল কুরআন এতিমখানার ভূমিদাতা সমাজসেবী রাজু আহমদ এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ১ নভেম্বর রাতে নগরীর বাবনা পয়েন্ট সংলগ্ন এতিমখানার অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বী সাদত আহমদ এর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার কামরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবী ফখরুল হাসান। বক্তব্য রাখেন সমাজসেবী খোকন আহমদ, খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সোহান, হাজী ফিরুজ আহমদ হিফযুল কুরআন এতিমখানার প্রতিষ্ঠাতার ছেলে তরুণ সমাজকর্মী মোঃ মুহিবুল হাসান ও প্রধান শিক্ষক হাফিজ কামরুল ইসলাম।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র আব্দুস সামাদ। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন ছাত্র শরীফ উদ্দিন, তোফায়েল আহমদ ও আব্দুস সামাদ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী ও শিক্ষানুরাগী রাজু আহমদ। অনুষ্ঠানে সিলাম মাখনপুর নন্দপাড়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এতিমখানার ভূমিদাতাকে সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের মোহাম্মদপুর পশ্চিম পাড়া লাগটিলা সমজা খাঁন জামে মসজিদের পাশেই হাজী ফিরুজ আহমদ হিফযুল কুরআন এতিমাখানার স্থায়ী ক্যাম্পাসের প্রস্তাবিত স্থান।
বক্তারা বলেন, সমাজসেবীরা সব সময় দেশের কল্যাণের কথা চিন্তা ভাবনা করেন। শিক্ষা, চিকিৎসা, মানবসেবা সহ সকল ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে সমাজসেবীরা ভুমিকা রাখছেন। বিশেষ করে শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে দেশের শিক্ষাঙ্গনকে আরো গতিশীল করতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি দান করে সমাজসেবী রাজু আহমদ শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের ব্যবস্থা করে দিয়ে তিনি একটি মহতি ও প্রশংসনীয় কাজ করেছেন। বক্তরা এই সমাজসেবীর মত সকলকে দেশ, জাতি ও মানবসেবায় কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,