editor
প্রকাশিত: 11:56 PM, November 2, 2021

এবার ডাল-তেলের দাম বাড়ালো টিসিবি
অনলাইন ডেস্ক
দুই দিন বিরতির পর বুধবার থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে এ দফায় তেল ও ডালের দাম বাড়িয়ে দিয়েছে সরকারি সংস্থাটি। প্রতি লিটার তেলে এবং কেজিতে ডালের দাম ৫ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ভোক্তাদের টিসিবির ২ লিটার তেলের বোতল কিনতে হবে ১০০ টাকার বদলে ১১০ টাকায়। আর ২ কেজি মসুর ডাল কিনতে হবে ১১০ টাকার বদলে ১২০ টাকায়। তবে চিনি ও পিয়াজের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, বাজারের তুলনায় দাম অনেক কম থাকায় তেল ও ডালের দাম সমন্বয় করা হয়েছে। কারণ, দামে বেশি ডিফারেন্স থাকায় কালোবাজারি হওয়ার সম্ভাবণা থাকে বলে জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য টিসিবি কর্তৃক ভর্তুকি মূল্যে পঞ্চম কিস্তির ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু হচ্ছে বুধবার থেকে।
একজন ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল এবং আড়াই কেজি পিয়াজ কিনতে পারবেন।
2 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
4 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
4 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
1 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
2 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
7 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
4 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার