editor
প্রকাশিত: 2:36 PM, November 3, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে রাজনৈতিক, প্রশাসনিকসহ বিভিন্ন মহলের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করেছেন রেস্টুরেন্ট মালিকরা।
ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলাগালা, পানসি ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে জরিমানা প্রতিবাদে বুধবার সকাল থেকেই নানা কর্মসূচি ঘোষনা করে সিলেট জেলা হোটেল মালিক শ্রমিক ইউনিয়ন।
তবে মঙ্গলবার রাতে বিভিন্ন মহলের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করে তারা।
সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশনের সভাপতি শান্ত দেব বিষয়টি নিশ্চিত করেন।
নেতৃবৃন্দ জানান, ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে এসোসিয়েশনের বিভিন্ন দাবি দাওয়া না মানলে আবারো বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে।
এরআগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিম্নমানের খাবার সরবরাহ ও নানা অনিয়মের দায়ে সিলেট নগরীর ভোজনবাড়ি রেস্টুরেন্টেটি সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় রেস্টুরেন্টের একজন ম্যানেজার ও একজন সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় র্যাব।
পরে নগরীর পাঁচভাই ও পানসী রেস্টুরেন্টকে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।পঁচাবাসি খাবার বিক্রি ও রেস্টুরেন্টের পরিবেশ অস্বাস্থ্যকর হওয়ায় র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। এসময় দুই রেস্টুরেন্ট এর কাছ থেকে ৮০ হাজার টাকা করে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিলেট নগরীর জিন্দাবাজারে রেষ্টুরেন্ট মালিক-শ্রমিকরা রেষ্টুরেন্টে জরিমানা ও রেষ্টুরেন্ট বন্ধ করা’র প্রতিবাদে রাস্তা অবরোধ করে। এছাড়া বুধবার থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির