editor

প্রকাশিত: 5:19 PM, November 4, 2021

নগরীর ভোজনবাড়ি রেস্টুরেন্টের ৩জনের জামিন না মঞ্জুর

নগরীর ভোজনবাড়ি রেস্টুরেন্টের ৩জনের জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ভ্রাম্যমান আদালতের অভিযানে রেস্টুরেন্ট সিলগালার পর ১৩ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। মামলায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার, সুপারভাইজার ও ব্যবসায়িক অংশীদারসহ ১৩ জনকে আসামী করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) কারান্তরীন ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মো. তোরাব আলী, সুপারভাইজার শুভ্র চন্দ্র পাল, রেস্টুরেন্টের ব্যবসায়ী অংশীদার সৈয়দ মহদ্দিছ আলীর জামিন শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে সিলেট অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক আব্দুল মোমেন তাদের জামিন না মঞ্জুর করেন বলে আদালত সূত্র বিষয়টি নিশ্চিত করে। এরআগে বুধবার (৩ নভেম্বর) আসামীদের জামিন চেয়ে আদালতে দরখাস্ত দাখিল করা হয়।

এজহারনামীয় আসামীদের তালিকায় রয়েছেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব এবং মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমান জেলা যুবলীগ নেতা সুজেল আহমদ তালুকদার। এছাড়াও অন্য আসামীরা হলেন-ভোজনবাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মো, তোরাব আলী, সুপারভাইজার শুভ্র চন্দ্র পাল, রেস্টুরেন্টের ব্যবসায়ী অংশীদার সৈয়দ মহদ্দিছ আলী, মো. ঝুনু চৌধুরী, মো. লুৎফুর রহমান চৌধুরী, মো. কবির আহমদ, শিপন দেব, এড. নিলেন্দু দেব, ইফতেখারুল আলম রুম্মান ও শাহ কয়েছ আহমদ।

এরআগে বুধবার (৩ নভেম্বর) র‌্যাব-৯ এর ডিএডি সিরাজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। র‌্যাব এজহারনামীয় তিনজনকে গ্রেফতার করে পুলিশে সোর্পদ করেছে।

জানা যায়, গত মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সিলেট নগরীতে ভেজাল বিরোধী অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে পরিচালিত অভিযানে পঁচাবাসি খাবার পরিবেশন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং ব্যবসায়ের বিভিন্ন লাইসেন্স হালনাগাদ না থাকায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ ভোজনবাড়ি রেস্টুরেন্ট সিলগালা করা হয়। এছাড়া জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্ট ও পাঁচভাই রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর প্রতিবাদে বিকেলে নগরীর জিন্দাবাজার পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রেস্টুরেন্ট মালিক ও কর্মচারীরা। পরে তারা বুধবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেন। তবে রাতেই তারা ধর্মঘট প্রত্যাহার করে নেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির