editor

প্রকাশিত: 5:49 PM, November 4, 2021

সিলেটে নারী ও শিশু নির্যাতন রোধে মতবিনিময়

সিলেটে নারী ও শিশু নির্যাতন রোধে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুজিবুজ্জামান বলেছেন, নারী ও শিশুনির্যাতন যে একটি অপরাধ-এ ব্যাপারে মানুষ আগের চেয়ে অনেক সচেতন। তাই এ ধরনের অপরাধ দমনে এখন কঠোর আইন প্রয়োগ সময়ের দাবি হলেও দেশের সমাজ বাস্তবতায় আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা গড়ে তোলাকেই গুরুত্ব দিতে হচ্ছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ রোধ সংক্রান্ত’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অতিরিক্ত সচিব আরও বলেন, সভ্যসমাজ আইনি কাঠামোর মধ্যে চলে। তাই সমাজকে আইন মেনে চলার উপযোগী করে তুলতে হয়।

মো. মুজিবুজ্জামান নারী ও শিশু নির্যাতন দমনে গঠিত কমিটিগুলোকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এম মাহফুজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার। পাওয়ার পয়েন্টে সিলেট জেলায় করোনাকালে নারী ও শিশু নির্যাতন চিত্র তুলে ধরেন, ওসিসির ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সুমনা ইসলাম।

মুক্ত আলোচনায় অংশ নেন, সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মো. আজবাজার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম সরকার, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজীদ খান, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহমিলুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জাতীয় ইমাম সমিতি মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. জালাল উদ্দিন ভূঁইয়া, ব্রাকের বিভাগীয় ব্যবস্থাপক রিপন চন্দ্র মণ্ডল, আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদ, নারী সংগঠক আছিয়া খানম সিকদার প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির