editor
প্রকাশিত: 3:10 PM, November 6, 2021
বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারি রিকশা ও ইজিবাইক উচ্ছেদ বন্ধ কর। ইলেক্ট্রিক মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল নীতিমালায় ব্যাটারি রিকশা ও ইজিবাইক অন্তর্ভূক্ত করে লাইসেন্স দেওয়ার দাবীতে রিকশা, ব্যাটারি-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, সিলেটের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় নগরীর আম্বরখানাস্থ বড়বাজার রাস্তার সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
রিকশা, ব্যাটারি-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সিলেটের সংগঠক প্রণব জ্যোতি পালের সভাপতিত্বে ও সদস্য মঞ্জুর আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্ঠা ও বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফর বলেন, হঠাৎ করে ব্যাটারি রিকশা ও ইজিবাইক বন্ধের নির্দেশনা শুনে কেটে খাওয়া মানুষেরা অস্থির হয়ে পড়ে। যদি ব্যাটারি রিকশা ও ইজিবাইক বন্ধ করা হয় তাহলে ৫০ লাখ মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরবে। তাই সরকার বিকল্প ব্যবস্থা করে নীতিমালা তৈরি করে তাদেরকে লাইসেন্স প্রদান করে ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালকদের কর্মসংস্থান করার জোর দাবী জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, কুরবান আলি, শহিদ মিয়া, খোকন আহমদ, শহিদ মিয়া, জসিম আহমদ, সুরুজ আলী, শাহজাহান মাস্টার, নাজির উদ্দিন সহ শত শত ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালকরা। -বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির