editor

প্রকাশিত: 4:37 PM, November 6, 2021

সিলেটে নিত্যপণ্যের বাজারে ধর্মঘটের প্রভাব

সিলেটে নিত্যপণ্যের বাজারে ধর্মঘটের প্রভাব

নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে সিলেটে জনদুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। যানবাহনের চাকা বন্ধ থাকায় প্রভাব পড়েছে জীবনযাত্রায়।

পর্যটনের নগর সিলেটের ব্যবসায়ীরা হয়েছেন ক্ষতির সম্মুখীন। আর সার্বিক প্রভাব পড়ছে জনসাধারণের ওপর।

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) থেকে সারাদেশের মতো সিলেটেও ৪৮ ঘণ্টার বাস-ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে শনিবার (৬ নভেম্বর। এ কারণে যাত্রীরা বিড়ম্বনায় পড়েছেন। তেমনি ধর্মঘটের প্রভাবমুক্ত থাকছেন না সাধারণ মানুষও।

পরিবহন ধর্মঘটের কারণে পণ্যবাহী গাড়িও বন্ধ রয়েছে। যে কারণে ক্রমশ ১০/১৫ টাকা করে কেজি প্রতি দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এতে করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনে নাভিশ্বাস ওঠছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ধর্মঘটের কারণে এরইমধ্যে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। কাঁচাবাজারে সব ধরনের সবজিতেও কেজি প্রতি দাম বেড়েছে ৫/১০ টাকা। নগরের কালিঘাট পাইকারি বাজারে পেঁয়াজ ৪০ টাকা বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা। ধর্মঘটের কারণে ১০ টাকা দাম বেড়েছে। পাইকারি বাজারে রসুন দেশি ৫০ এবং এলসি ৯৫ বিক্রি হলেও খুচরা বিক্রি হচ্ছে ৬৫ ও ১২০ টাকায়। ভোজ্য তেল খুচরা বাজারে পৌঁছেছে ৫ লিটার ৭৯০ টাকায়।

আর গ্রামগঞ্জের বাজারগুলো সঙ্গে শহরের বিস্তর ফারাক তৈরি হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামের বাজারগুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৮০ টাকা, রসুন এলসি ১৫০, ভোজ্য তেল লিটার ১৬৫ টাকা, চিনির কেজি ১০০ টাকা, ৫০০ গ্রাম মার্ক দুধ ৩৬০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়া পরিবহন ধর্মঘটের কারণে অন্যান্য পণ্যসামগ্রীর দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, কোনো কিছু ঘোষণার আগেই প্রভাব পড়ে দ্রব্যমূল্যের বাজারে। বর্তমানে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে মানুষের চলা দায় মনে করছেন ব্যবসায়ী নেতারাও।

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মকন মিয়া বাংলানিউজকে বলেন, জনজীবনে ধর্মঘটের মারাত্মক প্রভাব পড়েছে। কাঁচাবাজারে নিত্যপণ্যের প্রায় দোকানে কেজিতে ১০/১৫ টাকা বেড়ে গেছে। এটা মানুষের ওপর বড় বোঝা হয়ে পড়ছে।

তিনি বলেন, সরকার হঠাৎ তেলের দাম না বাড়িয়ে আলোচনা করে বাড়াতে পারতো। বছরে সাত বার জিনিসপত্রের দাম বাড়ালে অস্বাভাবিক। এটা সাধারণ মানুষের ওপর প্রভাব পড়েছে।

সিলেটের পাইকারি বাজার কালিঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ধর্মঘটে দোকানগুলোতে বিক্রি কমে গেছে। কেবল স্থানীয়ভাবে বেচাকেনা হচ্ছে। ফলে জিনিসপত্রের দাম বাড়ছে। তবে ধর্মঘট আরও ২/৩ দিন থাকলে জিনিসপত্রের দাম বেড়ে পরিস্থিতি বেহাল হবে। এখনও কালিঘাটে পেঁয়াজ ৪০ টাকা, রসুন দেশি ৫০, চায়না ৯৫, আদা ৯০ টাকা বিক্রি হচ্ছে। দু’দিন পর সংকট সৃষ্টি হলে এ দাম থাকবে না।

সিলেটের কালিঘাট পাইকারি বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী সদস্য রহমত আলী বলেন, ধর্মঘট অব্যাহত থাকলে পণ্যসামগ্রী সরবরাহ বাধাগ্রস্ত হবে। তাতে জিনিসপত্রের সংকট দেখা দিলে এমনিতেই দাম বাড়বে। তাছাড়া কতিপয় দোকানি অধিক মোনাফার আশায় কৃত্রিমভাবেই দাম বাড়িয়ে দেন। যার প্রভাব জনগণের ওপর পড়বে।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এ টি এম শোয়েব বলেন, ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধিতে বড় ধরনের প্রভাব পড়েছে দ্রব্যমূল্যের বাজারে। আর যেকোনো সরকারের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া সুখকর নয়। তাতে জনঅসন্তোষ সৃষ্টি হয়। তবে ভতুর্কি চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়াতে হয়তো সরকার ডিজেল-কেরোসিনের দাম বাড়িয়েছে। কেননা পার্শ্ববর্তী দেশ ভারতে ডিজেলের লিটার ১৩০ টাকা। মূলত সঙ্গতি রাখতেই দাম বাড়ানো। তবে সরকারের উচিত ছিল স্টেক হোল্ডারদের সম্পৃক্ত করে আলোচনার মাধ্যমে দাম বাড়ানো।

তিনি বলেন, করোনার পর এমনিতে সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে। বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে ৩ থেকে সাড়ে ৩ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে নেমেছে। এরমধ্যে এ ধর্মঘট বুমেরাং হয়ে দেখা দিয়েছে। তবে ধর্মঘট প্রত্যাহারে চেম্বার থেকে চেষ্টা চালানো হবে। ধর্মঘট প্রত্যাহারে সর্বাগ্রে প্রশাসনের ভূমিকা রাখা উচিত।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুহিম বলেন, কেন্দ্র ঘোষিত ৪৮ ঘণ্টার ধর্মঘট পালিত হচ্ছে। বিকেলে আবারও বৈঠক হবে। তাতে ধর্মঘট বাড়ানো হতে পারে। পরিবহন ধর্মঘট বা যে কোনো সিদ্ধান্ত নিলে কেন্দ্র নেবে, আমরা কেবল তা পালন করবো। তবে পরিবহন ধর্মঘটের প্রভাব জনজীবনে পড়েছে, এটা স্বীকার করেন তিনি।

সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত মতে আমরা ধর্মঘট পালন করছি। যদিও জনগণের সাময়িক ভোগান্তি হচ্ছে। অথচ জনগণের স্বার্থের জন্যই এ পরিবহন ধর্মঘট। কেননা ডিজেল-কেরোসিনের দাম ৫/৭ টাকা বাড়লে কথা ছিল না। হুট করে ১৫ টাকা বেড়ে যাওয়ায় গাড়ি ভাড়া বেড়ে প্রভাব পড়বে দ্রব্যমূল্যের বাজারে। এজন্য জনগণই ভোগান্তির শিকার হবেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির