editor

প্রকাশিত: 5:52 PM, November 6, 2021

ধর্মঘট করে লাভ হবে না,ডিজেলের বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার–পরিকল্পনামন্ত্রী

ধর্মঘট করে লাভ হবে না,ডিজেলের বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার–পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেনে, ধর্মঘট করে লাভ হবে না। ডিজেলের দাম বাড়ার বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাহিরে থেকেও সব খোঁজ খবর রাখছেন। তিনি বাংলাদেশের নিন্ম আয়ের মানুষদেরকে খুব ভালবাসেন। তাই কিভাবে সাধারণ জনগনের উন্নতি করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করে দিনরাত কাজ করে যাচ্ছেন।

আজ শনিবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, মত প্রকাশের অধিকার সবারই আছে। তবে ধর্মঘটের মাধ্যমে সবকিছুর সমাধান করা সম্ভব নয়। এজন্য সবাইকে এক জায়গায় বসে ঠান্ডা মাথায় কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তা নিয়ে চিন্তা করতে হবে। তবে হঠাৎ করে ডিজেলের দাম বেড়ে যাওয়াটা আসলেই চিন্তার বিষয়।

তিনি আরো বলেন, পৃথিবীর কোথাও সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকে না। ডিজেল কিংবা পেট্রোল আমরা তৈরি করিনা। যেখানে এসব উৎপাদন হয় সেখানেই এসবের দাম বাড়ানো হয়ে থাকে। তখন আমাদেরকে বাধ্য হয়ে সেই দামে কিনতে হয়। তবে আমরা চেষ্টা করবো যাতে এই ব্যথাটা কমে।

এরআগে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে ৫০তম জাতীয় সমবায় দিবসের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন সামস উদ্দিন, সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যাপক নীলিমা চন্দ, পৌরমেয়র নাদের বখত, জেলা সমবায় কর্মকর্তা বশিদ আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির