editor
প্রকাশিত: 4:25 PM, November 7, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সুনামগঞ্জ থেকে রেল যাবে ময়মনসিংহ। সেই সাথে হাওরের ওপর নির্মাণ করা হবে উড়াল সেতু। এই সেতুটির নির্মাণ ব্যয় হবে ৩হাজার ৫শত কোটি টাকা। আর এই সেতু নির্মাণের প্রস্তাব একনেকে পাসের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের উন্নয়ন ছাড়া আর কিছুই ভাবেন না।
আজ রবিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর ওপর নির্মিবত্য রাণীগঞ্জ সেতু সুনামগঞ্জবাসীর জন্য পদ্মা সেতু। এই সেতুটি চালু হলে ঢাকার দূরত্ব অনেক কমে যাবে। তাই এই সেতুর নির্মাণ কাজ দ্রুত চলছে। আগামী স্বাধীনতা দিবসের সময় এই সেতুটি শুভ উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, সুনামগঞ্জে বিশ^বিদ্যালয়ের কাজ দ্রুত করা হবে। মহামরী করোনা ভাইরাসের কারণে উন্নয়ন কর্মকান্ড কিছুটা পিছিয়ে গেলেও তা পুষিয়ে নেওয়া হবে। সুনামগঞ্জের আইন শৃংখলা সন্তোষ জনক। এই জেলার মানুষকে আরো ভাল রাখতে সবাই মিলে কাজ করতে হবে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীসম চন্দ্র বনিক, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ সামস উদ্দিন, পৌরমেয়র নাদের বখত, ডিডি এলজি মোহাম্মদ জাকির হোসেন, এস এস আই ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, র্যাব অধিনায়ক সিঞ্চন আহমেদ, এডভোকেট আলী আমজাদ, ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খুশনুর, আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম, সওজ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, বিজিবি প্রতিনিধি রাজ্জাক প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট