editor
প্রকাশিত: 4:37 PM, November 7, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় নৌকার কোনো বিকল্প নেই। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নিজাম উদ্দিনকে বিজয়ী করতে নির্বাচনী এলাকার বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের কথা তুলে ধরেন। জনগনের কাছে পদ্মা সেতু, মেট্টোরেল, বঙ্গবন্ধু টানেল সহ বড় বড় মেগা প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন সিলেটে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সিলেটের প্রতি সুনজর রয়েছে। গত কিছুদিন আগে তিনি বলেছেন, সিলেটে অর্থনৈতিক ইকোনমিক জোন করা হবে। সবকিছু বিবেচনায়, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও নির্বাচনী এলাকার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নৌকাকে বিজয়ী করতে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
রবিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নিজাম উদ্দিন এর সমর্থনে সোনাতলা, পূর্বপাড়া ও পশ্চিম পাড়া গণসংযোগ এবং লিফট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল করিম ফুল মিয়া, সদর উপজেলা দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য নজির আহমদ ৬নং টুকের বাজার ইউনিয়নের সিনিয়র সহসভাপতি আফসা মিয়া, টুকের বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, সহ সাংগঠনিক সম্পাদক মন্তাজ মিয়া,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, সদস্য আফতা উদ্দিন সিরাজী, ইউনিয়ন শ্রমিক লীগ নেতা শাহনুর আলম,জালালাবাদ থানা ছাত্রলীগের সভাপতি আলী বাহার, সহসভাপতি আমিন আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ আব্দুর রব, ৮নং কান্দিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজল আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন, হানিফ আলী, যুবলীগ নেতা মনসুর, সেলিম,সিলেট মহানগর যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজুল, মামুন আহমদ, ইব্রাহিম আহমদ শাওন, শাওন হাজারী, নৌসু ভৌমিক, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ, নিতিশ রঞ্জন দাস অপু, মোঃ আল আমিন, মামুন আহমদ টুটল, শামীম আহম, শাহান আহমদ মোঃ ওসমান, মোঃ মামুন, নাবিল আহমদ প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির