editor

প্রকাশিত: 9:48 PM, November 7, 2021

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত। রোববার (৭ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর দক্ষিণ সুরমা স্টেশন রোডস্থ ১৪১৮ এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর সভাপতি আবু সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৪১৮ এর সভাপতি হাজী ময়নুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো আজাদ মিয়া, প্রচার সম্পাদক মো. শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর কার্যকারী সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৪১৮ এর কার্যকারী সভাপতি রুনু মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধক্ষ্য আব্দুল শহিদ, সদস্য শাহ রিপন, সিলেট জেলা হিউমেন হলার ১৩২৬ এর সাধারণ সম্পাদক ইনসান আলী, সিলেট জেলা অটো টেম্পু অটো রিক্সা চালক শ্রমিক জোট রেজি নং-২০৯৭ এর সাবেক সভাপতি খলিল খান, কার্যকারী সভাপতি মতছির আলী প্রমুখ।

 

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং-২১৫৯ এর সভাপতি আবু সরকার বলেন, সিলেট জেলা অটো-টেম্পু অটো-রিক্সা চালক শ্রমিক জোট রেজি নং-২০৯৭ এর কমিটির বিরুদ্ধে একটি কুচক্রিমহল কাজ করছে যা অত্যন্ত দুঃখজনক। খেটে খাওয়া শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য যে সংগঠন কাজ করে যায় সে সংগঠনের বিরোধিতা করা মানে গোটা পরিবহন শ্রমিকদের সাথে বিরোধিত করা। যারা অটো-টেম্পু অটো-রিক্সা চালক শ্রমিক জোট রেজি নং-২০৯৭ এর কমিটির বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন এখনও সময় আছে অপপ্রচার থেকে সরে আসুন। অন্যতায় সিলেটের সকল ট্রেড ইউনিয়ন এর দাঁত ভাঙ্গা জবাব দিবে। তিনি আরো বলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের সংবিধান অনুযায়ী অচিরেই পূণরায় কমিটি গঠন করা হবে। বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সংগঠনের কোন কার্যক্রম না থাকায় সিলেট বিভাগীয় কমিটির সকল সদস্যের মতামতে তাকে অব্যহতি দেওয়া হলো। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক চৌহাট্টায় পরিবহন শ্রমিকদের সাথে যে সমস্যা হয়েছিল তা নিষ্পত্তি হওয়ার পরও মেয়র মহোদয়ের স্বাক্ষর না হওয়ায় নেতৃবৃন্দের উপর চার্টশিট হয় এবং সিলেট আঞ্চলীক শ্রম দপ্তরের উপ-পরিচালককে প্রত্যাহার সহ বাংলাদেশে জ্বালানী খ্যাতে ডিজেল ও কেরোশিনের দাম বৃদ্ধি হওয়ায় তৃব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে বর্ধিত ডিজেল ও কেরোশিনের দাম প্রত্যাহার করার জোর দাবি জানান। আগামী ২০ নভেম্বরের মধ্যে আমাদের দাবিদাবা মেনে না নিলে ২১ নভেম্বর থেকে সকল পরিববহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির