editor
প্রকাশিত: 11:11 PM, November 8, 2021

সাধারণ জনগণের সীমাহীন কষ্ট কথা বিবেচনায় রেখে সরকারকে সেক্রিফাইস করার আহবান : গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ
গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, যুগ্ম আহবায়ক ইকবাল আহমদ চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন সম্প্রতি চাউল, আটা, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে যোগ হয়েছে বোরো মৌসুমের প্রাক্কালে কেরোসিন ও ডিজিলের মূল্য বৃদ্ধির সাথে সাথেই পরিবহনের ভাড়া বাড়োর সিদ্ধান্তে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, বৈশ্বিক মহামারী করোনার ১ম ও ২য় ঢেউয়ে সাধারণ জনগণের জীবন-জীবিকায় করুণ অবস্থা বিরাজ করছে। মহামারী করোনা কালে দরিদ্র হার বৃদ্ধি পেলেও অবাক করার বিষয় কোটিপতির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ক্ষুধ আমেরিকায়ও ধনীদের সংখ্যা বেড়েছে। যুক্তরাষ্ট্রে ধনীদের সংখ্যার তথ্যা পাওয়া গেলেও করোনকালে বাংলাদেশের এই নবধনীদের কোন তথ্য দেশবাসী জানতে পারেনি।
দেশবাসীর দাবী করোনাকালে মানুষকে বাঁচাতে ভ্যাকসিন কার্যক্রম অত্যান্ত দক্ষতা ও দৃঢ়তার ফলে করোনা অনেকটা কমে যাওয়ায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই মানুষদের কষ্ট লাগবে সরকার নিজ উদ্যোগে ঘর নির্মাণ করে দিচ্ছেন। সরকার দু’দফা আর্থিক অনুদান দিয়ে কষ্ট লাগব করেছে। সেই দরিদ্র জনগণ আজ সীমাহীন দ্রব্যমূল্যের উর্ধ্ব গতি, এলপিজি গ্যাস সিলিন্ডার, কেরোসিন ও ডিজেলের মূল্যবৃদ্ধি কারণে দরিদ্র জনগণের কষ্ট ও দুর্ভোগ আরো বেড়েছে। সম্প্রতি শেয়ার মার্কেট থেকে ৩ সপ্তাহে ১২ হাজার কোটি টাকা হাওয়া হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আমরা মনেকরি এটা হাওয়া হয়নি, লুট হয়েছে। বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় ভান্ডার শক্তিশালী করার বিকল্প নেই। মোটকথা দেশের বৃহৎ সাধারণ জনগণের সীমাহীন কষ্ট কথা বিবেচনায় রেখে সরকারকে সেক্রিফাইস করার আহবান জানান নেতৃবৃন্দ। অন্যথায় ষড়যন্ত্রকারী ও দুবৃত্তরা ফায়দা লুটবে। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,