editor
প্রকাশিত: 2:31 PM, November 9, 2021
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থেকে অবশেষে পরলোক গমন করেন ইপিআর কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা রঞ্জন ভৌমিক। তিনি ইস্ট পাকিস্তান রাইফেলস এ যোগদান করে বাংলাদেশ রাইফেলস থেকে অবসর গ্রহণ করেছিলেন। ইপিআর থেকে যে ক’জন সেনা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের সাথে সংগ্রাম করেছিলেন, রঞ্জন ভৌমিক তাদেরই একজন।
রঞ্জন ভৌমিক ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ডাকঘর বকশীমূলের ঢালিরকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বীরেন্দ্র ভৌমিক ও বেলা ভৌমিকের পুত্র। তাঁর মুক্তিযোদ্ধার পরিচিতি নম্বর- ০১৬১০০০৮৬৮৬।
তিনি সিলেট ৪২৪ নম্বর উত্তর বাগবাড়ী এলাকায় ভাড়া বাসায় অবসর জীবন যাপন করছিলেন। গত ৬ নভেম্বর শনিবার রাত ৮.৩০ মিনিটে দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগে ইহলোক ত্যাগ করেন। সম্প্রতি রঞ্জন ভৌমিকের স্ত্রীও স্বাস্থ্যবিভাগ থেকে অবসর গ্রহণ করে অবসরকালীন জীবন যাপনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যু কালে ৩ কন্যা সন্তান নাতি নাতনিসহ অনেক গুণপ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা রঞ্জন ভৌমিকের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদর্শন করে চালিবন্দর মহাশ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়।
বীর মুক্তিযোদ্ধা রঞ্জন ভৌমিকের মৃত্যুতে সুরমা খেলাঘর আসর, সিলেট এর সভাপতি ছড়াকার পরিতোষ বাবলু ও সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম শোক প্রকাশ করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির