editor
প্রকাশিত: 2:56 PM, November 9, 2021
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ। পুলিশের দেয়া এই নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে নেয়া হবে আইনী ব্যবস্থা।
আগামী ১১ নভেম্বর শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা ও সদর উপজেলার আওতাধীন জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটকেন্দ্রের পাশাপাশি আশপাশ এলাকায় কঠোর নজরদারি থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ১০ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ১১ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি ক্যাব, বেবী ট্যাক্সি/ সিএনজি অটোরিক্সা, মাইক্রোবাস, জীপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পীটবোটসমূহের চলাচল বন্ধ থাকবে। এছাড়া ৮ নভেম্বর মধ্যরাত থেকে ১২ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলও বন্ধ থাকবে বলে পুলিশ জানায়। এছাড়া ৮ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ১৪ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী নির্বাচনে প্রার্থী, আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। তবে জরুরী কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টীকার ব্যবহার করতে হবে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ উল্যাহ তাহের। তিনি জানান, মহানগর পুলিশের আওতাধীন সিলেটের যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব ইউনিয়নের আওতাধীন এলাকাগুলো যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির