editor
প্রকাশিত: 3:14 PM, November 9, 2021
অনলাইন ডেস্ক
গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে পাঁচটিতে জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। অপরদিকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জয় ছিল চারটিতে।
দুদল ফাইনালে উঠার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১১ নভেম্বর রাত আটটায় মাঠে নামবে।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সর্বশেষ পাঁচ বারের দেখায় অস্ট্রেলিয়া-পাকিস্তান দুদলই দুটি করে ম্যাচ জিতেছে। কোনো ফল হয়নি একটি ম্যাচে।
পাকিস্তানের ব্যাটার ও বোলাররা এখন পর্যন্ত সব ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। এর মধ্যে ব্যাটার বাবর আজম, মুহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলীর কথা আলাদা করে বলতেই হয়। আর হাসান আলী, শাহিন আফ্রিদি, হারিস রউফ, ইমাদ ওয়াসিম ও শাদাব খানের বল সামলাতে হিমশিম খেয়েছেন বিপক্ষ দলের ব্যাটাররা।
অপরদিকে অস্ট্রেলিয়ার ওয়ার্নার, ফিঞ্চ, মার্শ বা অলরাউন্ডার ম্যাক্সওয়েল যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। অ্যাডাম জাম্পা, স্টার্ক ও হ্যাজলউডও রয়েছেন ফর্মে।
সুতরাং জমজমাট একটি সেমিফাইনাল অপেক্ষা করছে সবার জন্য সেটি বলার অপেক্ষা রাখে না।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মুহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মুহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ ও শাহিন আফ্রিদি।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মার্কাস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), পেট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজলউড।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,