editor

প্রকাশিত: 4:27 PM, November 9, 2021

সিলেটে ম্যাজিস্ট্রেটের সঙ্গে উদ্যত আচরণ, দুই ছাত্রলীগ কর্মীর কারাদণ্ড

সিলেটে ম্যাজিস্ট্রেটের সঙ্গে উদ্যত আচরণ, দুই ছাত্রলীগ কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে নির্বাহী ম্যাজেস্ট্রেটের সঙ্গে উদ্যত আচরণ ও সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে সিলেট জেলা ছাত্রলীগের দুই কর্মীকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সিলেট সিটি করপোরেশন (সিসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত দুই ছাত্রলীগ কর্মী হচ্ছেন- নগরীর মিরাবাজার এলাকার আগপাড়া মৌসুমী-৮২ এর হোসেন চৌধুরীর ছেলে মাজেদ আহমদ (২৭) ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চন্ডিনগর গ্রামের গৌছ উদ্দিনের ছেলে তারেক আহমদ (৩০)।

জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নগরীর আম্বরখানায় সিসিকের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খাঁন। এসময় রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল রাস্তায় ভুলভাবে পার্কিং করেন মাজেদ আহমদ। এসময় মাজেদকে জরিমানা করতে গেলে তিনি ম্যাজিস্ট্রেট মতিউর রহমানের সঙ্গে উদ্যত আচরণ করেন। এছাড়াও মাজেদ ফোন করে আরেক ছাত্রলীগ কর্মী তারেক আহমদকে নিয়ে আসেন এবং দুজনে মিলে ম্যাজিস্ট্রেটকে হুমকি পর্যন্ত দেন।

পরে ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খবর দিয়ে অতিরিক্তি পুলিশ নিয়ে আসেন এবং মাজেদ ও তারেককে গ্রেফতার করে নগরভবনে নিয়ে যান। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানাধীন শাহজালাল তদন্তকেন্দ্রের ইনচার্জ এস.আই আব্দুর রহিম বলেন, মাজেদ ও তারেক সরকারি কাজে বাঁধা প্রদান করেছেন। এছাড়াও ম্যাজিস্ট্রেট স্যারের সঙ্গে চরম উদ্যতপূর্ণ আচরণ করেছেন। যার ফলে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির