editor

প্রকাশিত: 5:43 PM, November 9, 2021

প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কাউন্সিলর আজাদের শোডাউন

প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে কাউন্সিলর আজাদের শোডাউন

নিজস্ব প্রতিবেদক
সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজের উদ্বোধন এবং সবার জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে বিশাল শোডাউন করেছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের চারবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ব্যানারে মঙ্গলবার দুপুরে নগরীর ধোপাদিঘীর পূর্ব পাড়স্থ হাফিজ কমপ্লেক্স থেকে বিশাল মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রিয় শহিদমিনারে এসে শেষ হয়।

এর আগে সকাল থেকে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে হাফিজ কমপ্লেক্সে এসে জড়ো হতে থাকেন। বেলা ১টার দিকে হাফিজ কমপ্লেক্স এলাকা লোকারণ্য হয়ে ওঠে। পরে কাউন্সিলর আজাদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মিলে সেখান থেকে বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলের অগ্রভাগে জাতীয় পতাকা প্রদর্শন করেন নারী নেত্রীরা। এছাড়া মিছিলে নেতাকর্মীরা সিলেটসহ দেশের বিভিন্ন উন্নয়নের ছবি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের ছবি সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন।

শহিদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, ‘দেশ এখন উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে চলছে। সেই উন্নয়নের ধারায় সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের দায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর থেকেই ৬ লেনের এই মহাসড়ক বাস্তবায়নের চেষ্টা চালিয়ে আসছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। এছাড়া মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তিনি সিলেটকে বদলে দেয়ার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

কাউন্সিলর আজাদ বলেন, ‘সারাবিশ^ যখন কোভিড ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। তখন প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনা ও নেতৃত্বে এবং পররাষ্ট্রমন্ত্রীর সফল কুটনৈতিক তৎপরতায় আজ দেশের সকল মানুষের জন্য টিকা নিশ্চিত হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ।’ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সফলতা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এই শোডাউনের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির