editor
প্রকাশিত: 6:39 PM, November 9, 2021

কর অঞ্চল সিলেটের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. সাইফুল হক বলেছেন, সিলেটের যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকার ও কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরী সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সরকারের রাজস্ব খ্যাতকে সমৃদ্ধি করেছেন। সিলেটে তারা দায়িত্বকালীন সময়ে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। সুন্দর ও সু-সম্পর্কের বন্ধন কখনো হারিয়ে যায় না। বিদায় কষ্টের হলেও চাকুরীর নিয়মের কারণে বিদায় নিতে হয়। তিনি বিদায়ী দু’জন যুগ্ম কর কমিশনারের কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করে তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আরো বলেন, জনগনকে সেবা দিতে সততা ও নিষ্ঠার সাথে কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে।
তিনি মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় কর অঞ্চল সিলেট নগরীর মেন্দিবাগস্থ কর অঞ্চল ভবনের সম্মেলন কক্ষে কর সিলেটের যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকারের অবসর গ্রহণ ও কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাহেদ আহমদ চৌধুরীর বদলী উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার ও সদর দপ্তর প্রশাসন মো: আবু সাঈদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১ এর হেমল দেওয়ান, সিলেটের যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকার, কর অঞ্চল সিলেটের যুগ্ম কর কমিশনার সাহেদ আহমেদ চৌধুরী, অতিরিক্ত সহকারী কর কমিশনার সালেহ আহমদ, সহকারী কর কমিশনার মিজানুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মো: হাবিবুর রহমান, উপ কর কমিশনার মো: হামিদুল হক, কর পরিদর্শক মো: আব্দুল মোমিন চৌধুরী, মো: শফিকুর রহমান।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদ্বয়কে কর অঞ্চল সিলেটের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে কর অঞ্চল সিলেটের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অতিরিক্ত সহকারী কর কমিশনার মো: আবু নাসির সিদ্দিক। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির