editor

প্রকাশিত: 5:03 PM, November 10, 2021

সিলেটের ৪৪ ইউনিয়নে প্রচার-প্রচারণা শেষ ভোট বৃহস্পতিবার

সিলেটের ৪৪ ইউনিয়নে প্রচার-প্রচারণা শেষ ভোট বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
দ্বিতীয় ধাপে সারা দেশে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ নভেম্বর)। এরই মধ্যে সিলেট বিভাগের ৪৪টি ইউনিয়নে নির্বাচন হবে। এসব ইউনিয়নে প্রচার-প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার (৯ অক্টোবর) রাত ১২টায়।

নির্বাচনে বিভাগের চার জেলায় ৩টি পদে ২ হাজার ৩৭২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩০০ জন। প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান পদে ২১৭ জন মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৯৮ জন। এরই মধ্যে সিলেট জেলায় চেয়ারম্যান পদে ৬৮ জন, হবিগঞ্জে ১৬ জন, সুনামগঞ্জে ৯৩ জন এবং মৌলভীবাজারে ২১ জন।

সংরক্ষিত ওয়ার্ডে ৪৮৭ জন মনোনয়ন দাখিল করলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮২ জন। এরই মধ্যে সিলেট জেলায় ১৫৭ জন, হবিগঞ্জে ৬০, সুনামগঞ্জে ২১৩ ও মৌলভীবাজারে ৫২ জন। সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ১ হাজার ৬৬৮ জন মনোনয়নপত্র জমা দিলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৬২০ জন। এরই মধ্যে সিলেট জেলায় ৫২০, হবিগঞ্জে ৭২৪, সুনামগঞ্জে ১৭৪ ও মৌলভীবাজারে ২০২ জন।

শুধুমাত্র সিলেট জেলার ৩টি উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডে ও সাধারণ সদস্য পদে ৭৭০ জন মনোনয়ন জমা দিলেও প্রতিদ্বন্দ্বিতায় আছেন ৭৪৫ জন। ভোটের আগে প্রচারণাকালে মারা গেছেন দুই সদস্য প্রার্থী।

সিলেট জেলা নির্বাচনী কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানান, এরই মধ্যে ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকায় ম্যাজিস্ট্রেট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এদিকে প্রচার-প্রচারণা শেষে ভোটের হিসাব কষছেন প্রার্থীরা। শেষ মুহূর্তে ভোটারদের নিয়ন্ত্রণ নিতে প্রার্থী ও সমর্থকরা নিভৃতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মোবাইলফোনসহ বিভিন্ন মাধ্যমে প্রার্থী ও সমর্থকরা ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। কোথাও বা মারামারি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটছে। মঙ্গলবার মধ্য রাতে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে নৌকার প্রার্থীকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলার শুধুমাত্র জুড়ী উপজেলার ৫ ইউনিয়নে, সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১০টি ইউপিতে, জেলার দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে, হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৫টি ইউনিয়নে, সিলেট সদর উপজেলার ৪টি ইউনিয়নে, কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে, এছাড়া বালাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির