editor

প্রকাশিত: 6:55 AM, October 8, 2020

ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ও সারা দেশে একের পর ঘটে চলা ধর্ষণকাণ্ড ও নারী নির্যাতনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকাল বুধবার ঢাকাসহ অন্তত ২৩ জেলায় সমাবেশ, গণ-অবস্থান ও মানববন্ধন হয়েছে।

তৃতীয় দিনের মতো রাজপথে নেমে সারা দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি-পেশার মানুষ ধর্ষণ-নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়ে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন ও সমাবেশে যোগ দেন শিক্ষার্থীরাসহ জনসাধারণ।

সারা দেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষণবিরোধী মিছিলে পুলিশি বাধার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জয়পুরহাটে কালের কণ্ঠ শুভসংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের প্রধান সড়কের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে ঘণ্টাব্যাপী এ আয়োজনে নারীপক্ষ, পাশে আছি আমরা, গ্রিন অ্যান্ড ক্লিন, মানবিক ছায়া, বহ্নিশিখাসহ বিভিন্ন সামাজিক ও নারীবাদী সংগঠন অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন স্পর্শ ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা হয়েছে।

নওগাঁয় মুক্তির মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রাজশাহীতে মানববন্ধন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় ধর্ষণবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে ফের জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে গণ-অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করাসহ মেয়েদের নিজেকে সুরক্ষিত রাখার কৌশল শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১৩ দফা দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছেন বগুড়ার সাধারণ শিক্ষার্থীরা। শহরের সাতমাথায় অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

মুখে কালো মাস্ক পরে প্রতিবাদী সমাবেশ হয়েছে শেরপুরে। জনউদ্যোগ শেরপুর কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ ও রুরাল ডেভেলপমেন্ট সংস্থা আরডিএস যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

সিরাজগঞ্জ কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে মানববন্ধন হয়েছে। শহরের প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সব সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন। এ কর্মসূচিকে সংহতি প্রকাশ করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, প্রসূন থিয়েটার, বাসদসহ বিভিন্ন সংগঠন।

টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। নারী সংগঠনগুলোর জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন—দুর্বার টাঙ্গাইল, জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের লোকজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুষ্কাল প্রতিরোধে আমরার আয়োজনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সেখানে মুহুর্মুহু স্লোগানের পাশাপাশি প্রতিবাদী গান গাওয়া হয়। এতে যোগ দেন স্কুলছাত্র থেকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া, সংস্কৃতিকর্মী, পেশাজীবী মানুষ। আগামীকাল শুক্রবার একই স্থানে একই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন শেষে মৌন মিছিল করেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। আলোক প্রজ্বালন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আলোক প্রজ্বালন করে প্রতিবাদ জানিয়েছে মুন্সীগঞ্জ সদর থানা, মুন্সীগঞ্জ পৌরসভা ও সরকারি হরগঙ্গা কলেজ শাখা ছাত্রলীগ। জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুরে ধর্ষণের বিরুদ্ধে মাঠে নেমেছে ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শহরের প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। চোখে কালো কাপড় বেঁধে গোপালগঞ্জে পিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আলাদা মানববন্ধন হয়েছে।

নড়াইল ছাত্র-জনতার উদ্যোগে পালন করা হয়েছে মানববন্ধন কর্মসূচি।

পটুয়াখালীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের আয়োজনে ও ইয়ুথ অ্যালায়েন্স অব পটুয়াখালীর (ইয়াপ) সহযোগিতায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীদের সংগঠন গ্লোবাল ল থিংকার্স সোসাইটির উদ্যোগে মানববন্ধন হয়েছে পিরোজপুরে।

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর একটিতে সাংবাদিকদের সঙ্গে নারী ও শিশুসহ নানা বয়সী মানুষজন অংশ নেন। অন্যটি পালন করেছেফরিদগঞ্জ স্টুডেন্টস ফোরাম। এ ছাড়া জেলা শহর ও হাজীগঞ্জ উপজেলায় পৃথকভাবে প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

মাগুরায় মানববন্ধন করেছে কণ্ঠবীথি ও মাগুরা থিয়েটার ইউনিট। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

খুলনায় গণস্বাক্ষর, শপথ ও আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। নগরীর শিববাড়ী মোড়ে বেসরকারি সংগঠন জনউদ্যোগ ও গুণীজন স্মৃতি পরিষদ গণস্বাক্ষর ও শপথ গ্রহণ করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট