editor
প্রকাশিত: 10:31 PM, November 10, 2021
অনলইন ডেস্ক
ব্যাট হাতে বর্ণহীন মোহাম্মদ মিঠুন। বাজে পারফরম্যান্সে জায়গা হারিয়েছিলেন নিউজিল্যান্ড সিরিজে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতেও ঠাঁই হয়নি এই ব্যাটারের। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগের প্রত্যাশা করা মিঠুনের জন্য ছিল আকাশ কুসুম কল্পনা। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা মিঠুন এবার পেলেন সুসংবাদ। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কান প্রিমিয়ার লীগে (এলপিএল) ডাক পেয়েছেন তিনি। মিঠুনসহ মোট পাঁচ বাংলাদেশি ক্রিকেটার এবার খেলবেন এলপিএলে।
মঙ্গলবার এলপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়। ড্রাফটে মিঠুন ছাড়া তিন টাইগার পেসার তাসকিন আহমেদ, আল আমিন হোসেন ও মেহেদী হাসান রানা।
দল পেয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপুও।
এলপিএলের দল ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে খেলবেন মোহাম্মদ মিঠুন, অপু ও রানা। আর তাসকিন ও আল আমিনকে দলে রেখেছে কলম্বো স্টার্স।
মিঠুনকে বিদেশি গোল্ড-এ ক্যাটাগরি থেকে কিনেছে ক্যান্ডি ওয়ারিয়র্স। অপু এবং রানাকে ভিড়িয়েছে গোল্ড-বি ক্যাটাগরি থেকে। এছাড়া তাসকিন ও আল আমিনও ছিলেন গোল্ড-বি ক্যাটাগরিতে।
এবারের আসরে অংশ নেবে পাঁচটি দল। দলগুলো হলো- কলম্বো স্টার্স, জাফনা কিংস, গল গ্ল্যাডিয়েটর্স, ক্যান্ডি ওয়ারিয়র্স এবং ডাম্বুলা জায়ান্টস। দলগুলোর বিদেশি আইকন খেলোয়াড় যথাক্রমে ক্রিস গেইল, ফাফ ডু প্লেসি, মোহাম্মদ হাফিজ, রভম্যান পাওয়েল ও ইমরান তাহির।
আগামী ৫ই ডিসেম্বর থেকে শুরু হবে এলপিএলের দ্বিতীয় আসরটি। শ্রীলঙ্কান ফ্র্যাঞ্চাইজি লীগটির পর্দা নামবে ২৩শে ডিসেম্বর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,