editor
প্রকাশিত: 9:07 PM, November 12, 2021
অনলাইন ডেস্ক
হাঁটুতে চোটের কারণে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচ খেলেননি লিওনেল মেসি। বসিয়ে রাখা এই মহাতারকাকে জাতীয় দলের হয়ে খেলতে দিতে রাজি ছিল না প্যারিসের ক্লাবটি।
কিন্তু আটকে রাখারও উপায় নেই। দেশের হয়ে খেলতে আর্জেন্টিনায় চলে গেলেন মেসি। রীতিমতো অনুশীলনে নেমে ঘাম ঝরিয়েছেন সতীর্থদের সঙ্গে।
এরপর জানা যায়, বিশ্বকাপ বাছাইয়ের এবারের সূচিতে থাকা দুটি ম্যাচের প্রথমটি খেলবেন না মেসি। অর্থাৎ বন্ধু লুইস সুয়ারেজের দেশ উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবেন না তিনি।
কিন্তু আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি জানলেন, দুটি ম্যাচই খেলবেন মেসি। শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে। এরপর ১৭ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও খেলবেন মেসি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমাদের বিশ্বাস, লিও (মেসি) ভালো অবস্থায় আছে। লিও খেলতে চায় এবং আমিও তাকে খেলাতে চাই। তার মনোভাবটাই একটা গর্বের জায়গা।’
তবে যদি শনিবারের ম্যাচে মেসিকে না পাওয়া যায় তবে তার বদলিতে পাওলো দিবালাকে প্রস্তুত রেখেছেন স্কালোনি।
স্কালোনি জানিয়েছেন, নিয়মিত একাদশই খেলাবেন উরুগুয়ের বিপক্ষে। শুধুমাত্র লেয়ান্দ্র পারেদেসকে পাওয়া যাবে না এই ম্যাচে।
বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ব্রাজিল। ইতোমধ্যে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিকত করে ফেলেছে সেলেকাওরা।
সমান ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। উরুগুয়ে খেলেছে ১২ ম্যাচ, ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম।
উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,