editor
প্রকাশিত: 9:57 PM, November 12, 2021
সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও সিলেট জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি নাজমুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিকেল ৩টায় পীরে বাজারের এম কে মার্কেট এর মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মুর্শেদ চৌধুরী মাছুমের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা এস এম হোসেন আলী মাস্টার এবং সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বিরোধী দলের সকল অপশক্তিকে দমন করতে আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক সাথে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বিলাল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সমুজ আলী, খাদিমপাড়া ইউপির ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস শহিদ, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজান উদ্দিন প্রমুখ।
এছাড়াও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম এ সামাদ, জেলা যুবলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক অপু তালুকদার সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির