editor
প্রকাশিত: 10:42 PM, November 12, 2021
অনলাইন ডেস্ক
গত মাসে নর্থ মেসিডোনিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে জার্মানি। নির্ভার দল এবার নিয়মিত একাদশের ছয় ফুটবলারকে ছাড়াই খেলতে নেমেছিল। তাতেও অবশ্য বিন্দু পরিমাণ খাদ পড়েনি জার্মানদের পারফরম্যান্সে; বরং লিখটেনস্টাইনকে গোল বন্যায় ভাসিয়েছে সানে-রেউসরা। বৃহস্পতিবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৯-০ গোলের জয় পায় জার্মানি। আর জার্মানির কোচ হিসেবে প্রথম ছয় ম্যাচের সবগুলো জিতে রেকর্ড গড়লেন হ্যান্সি ফ্লিক।
ভক্সওয়াগন অ্যারেনায় গোটা ম্যাচে একক আধিপত্য ছিল স্বাগতিক জার্মানির। ম্যাচজুড়ে ৮২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ৪২টি শট নেয় জার্মানরা! যার মধ্যে লক্ষ্যে ছিল ২৩টি শট। অপরদিকে মাত্র ১৮ শতাংশ বল দখলে রেখে ৪টি শট নেয় লিখটেনস্টাইন।
ম্যাচের শুরুতেই দশ জনের দলে পরিণত হয় লিখটেনস্টাইন। নবম মিনিটে ডি-বক্সের মধ্যে ফাউল করে ইয়েন্স হোফের লাল কার্ড দেখেন।
স্পটকিক থেকে গোল উৎসবের শুরু করেন ইলকাই গিনদোয়ান।
২০তম মিনিটেচ ড্যানিয়েল কাফম্যানের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর এক মিনিটের ব্যবধানে আরও দুই গোল হজম করে লিখটেনস্টাইন। ২২তম মিনিটে লেরয় সানে ও ২৩তম মিনিটে মার্কো রেউস লক্ষ্যভেদ করেন। ৪-০ গোলের ব্যবধানে বিরতিতে যায় জার্মানরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোরলাইন ৫-০ করেন লেরয় সানে। এরপর ৭৬ থেকে ৮৯- ১৩ মিনিটে আরও চার গোল হজম করে সফরকারীরা। ৭৬তম মিনিটে টমাস মুলার লক্ষ্যভেদের পর ৮০ মিনিটে বল লিখটেনস্টাইনের জালে পাঠান রিডল বাকু, ৮৬তম মিনিটে মুলার নিজের দ্বিতীয় গোলটি করেন। সবশেষ ৮৯তম মিনিটে আত্মঘাতী গোলে জার্মানদের বিরাট জয় উপহার দেন ম্যাক্সিমিলিয়ান গাপেল।
এই ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন জার্মানির সাবেক কোচ জোয়াকিম লো। আগেই দায়িত্ব ছাড়লেও বৃহস্পতিবার রাতে তাকে আনুষ্ঠানিক বিদায় জানায় জার্মানি।
এ নিয়ে ৯ ম্যাচে ৮ জয় ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে বাছাইয়ে ‘জে’ গ্রুপে শীর্ষে রয়েছে জার্মানি। অষ্টম হারের স্বাদ পাওয়া লিখটেনস্টাইন ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,