editor

প্রকাশিত: 2:52 PM, November 13, 2021

চেয়ারম্যান হয়েই দুধ দিয়ে গোসল!

চেয়ারম্যান হয়েই দুধ দিয়ে গোসল!

নিজস্ব প্রতিবেদক
টের ময়দানে জনপ্রতিনিধি হয়েছিলেন তিনবার। টানা দুইবার ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেই বাজিমাত করেছেন আলমগীর হোসেন আলম।

গেল বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে সিলেটের সীমান্তজনপদ কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

নির্বাচিত হয়েই দুধ দিয়ে গোসল সেরে বিতর্কের জন্ম দিয়েছেন শিক্ষায় প্রাথমিকের গন্ডি পেরোনো নব নির্বাচিত এই চেয়ারম্যান। তার এমন অদ্ভুত কান্ডে এলাকার লোকজনও অবাক।

নির্বাচিত হয়ে নানাভাবে বিজয়োল্লাস করেন প্রার্থীরা। ফুল দিয়ে বরণ, শুভেচ্ছা বিনিময়, সংবর্ধনা, মিষ্টি বিতরণ, নেঁচে-গেয়ে, ঢাকঢোল বাজিয়ে বিজয় উদযাপন করে থাকেন। কিন্তু চেয়ারম্যান পদে বিজয়ী সাবেক বিএনপি নেতা আলমগীর হোসেন আলমকে বাড়িতে দুধ দিয়ে গোসল করিয়ে বরণ করে নেন পরিবারের লোকজন। দুধ দিয়ে গোসল করানোর আয়োজনটি ঘরোয়া পরিবেশে সীমাবদ্ধ থাকেনি। দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার এমন বিচিত্র কান্ডে বিব্রত এলাকার লোকজন। অনেকে ভিডিওটি দেখার পর ভৎসনা করছেন।

যদিও দুধ দিয়ে গোসলের ঘটনাটি অনাকাঙ্খিত এবং সমালোচনায় পড়েছেন বলে স্বীকার করেছেন নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন আলম। পূর্ব ইসলামপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীকে ৫ হাজার ২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন তিনি। আলমগীর হোসেন আলম পূর্ব ইসলামপুর ইউনিয়নে খায়েরগাঁও গ্রামের মৃত ছিদ্দিকুর রহমান ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর আলম বাংলানিউজকে বলেন, ‘আমার চাচি আম্মার ভাই বাবুল মিয়া ইউনিয়ন পরিষদে গত দুই বারের চেয়ারম্যান ছিলেন। তার পরিষদে দুই মেয়াদে ইউপি সদস্য ছিলাম আমি। এ অবস্থায় গত মেয়াদে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চেয়েছি। কিন্তু বাবুল মিয়ার বোন আমার চাচির অনুরোধে প্রার্থী হইনি। এবার তিনি না দাঁড়িয়ে আমাকে সুযোগ দেওয়ার কথা ছিল। ’ কিন্তু তিনি আমাকে ছাড় না দিয়ে বেঈমানির উচিত শিক্ষা পেয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ৫ নম্বর হয়েছেন। চাচির ইচ্ছা ছিল আমি পাস করলে দুধ দিয়ে গোসল করাবেন। বাড়ি ফেরার পর তিনি কথা রাখতে গিয়ে সেটি করেছেন। যদিও এটা করা উচিত হয়নি। কেননা, দুধ আল্লাহর নেয়ামত, মানুষের পান করার জন্য। একদিন পর যখন দেখেছেন মানুষ বিরুপ মন্তব্য করছে, তখন সেটি সরিয়ে নিয়েছেন। এরজন্য তিনি এলাকার মানুষের কাছে লজ্জিত এবং ক্ষমা প্রার্থী।

শিক্ষার দিক থেকে ৫ম শ্রেণি পাস করে আর পড়ালেখা হয়নি জানিয়ে আলমগীর বলেন, এবারের নির্বাচনে চাচির আপন ভাই মামা তার সঙ্গে বেঈমানি করেছেন। প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলেও প্রার্থী হয়েছেন। তাই ভোটাররা তাকে উচিত শিক্ষা দিয়েছেন।

তিনি বলেন, আগে আমি বিএনপি করতাম। দলীয় অনুষ্ঠানে যেতাম। এখন কোনো দল করি না। তাই স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছিলাম।

কোম্পানীগঞ্জ উপজেলার ৫টি ইউপির মধ্যে ইসলামপূর পূর্ব ইউনিয়নে সাবেক বিএনপি নেতা স্বতন্ত্র আলমগীর হোসেন আলম আনারস প্রতীকে ৫ হাজার ২৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অটোরিকশা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক ৩ হাজার ৭ ভোট পেয়েছেন। আর নৌকার প্রার্থী ২ হাজার ৬১ ভোট পেয়ে ভোটের হিসাবে ৫ নম্বরে রয়েছেন।

এছাড়া মোটরসাইকেলে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াসুর রহমান ৩ হাজার ৮৭৯ ভোট, ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বাবুল মিয়া ২ হাজার ৭৩৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী ইমতিয়াজ উদ্দিন হাতপাখা প্রতীকে ১৮১ ভোট পেয়েছেন। ইউনিয়নে মোট ২৩ হাজার ২৫৬ ভোটের মধ্যে প্রদত্ত ভোট ১৭ হাজার ৫৩৩টি। জামানত বাঁচাতে প্রয়োজন ২ হাজার ১৯১ ভোট। সে হিসেবে ৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির